রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে অধ্যক্ষ (প্রিন্সিপাল) নিয়োগের প্রক্রিয়া শুরু করল স্বাস্থ্য দপ্তর। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে ডিরেক্টরেট অব মেডিক্যাল এডুকেশন (ডিএমই)।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এডুকেশন সার্ভিস (WBMES)-এর অধীন বিভিন্ন মেডিক্যাল কলেজে অধ্যক্ষ পদে নিয়োগের জন্য আগামী ১১ জুলাই সন্ধ্যা ৬টা থেকে সাক্ষাৎকার নেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রধান সচিবের নির্বাচন কমিটি এই সাক্ষাৎকার নেবে।
আবেদনকারীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে উপস্থিত থাকতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় নথি ও শংসাপত্র সঙ্গে আনতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাক্ষাৎকারের ভিত্তিতেই রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে অধ্যক্ষ নিয়োগের পরবর্তী প্রক্রিয়া এগোবে।
Leave a Comment