---Advertisement---

হাই-রাইজ নির্মাণে স্থগিতাদেশ ১৫ আগস্ট পর্যন্ত বাড়াল রাজ্য, পুনর্গঠিত হলো তারাতলা দুর্ঘটনার তদন্ত কমিটি

By Suman Debnath

August 1, 2026 9:50 AM

হাই-রাইজ নির্মাণে স্থগিতাদেশ ১৫ আগস্ট পর্যন্ত বাড়াল রাজ্য, পুনর্গঠিত হলো তারাতলা দুর্ঘটনার তদন্ত কমিটি

---Advertisement---


তারাতলার নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে বহু শ্রমিকের মৃত্যুর ঘটনার পর রাজ্য সরকার হাই-রাইজ নির্মাণে কড়া অবস্থান বজায় রাখল। শুক্রবার মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যে চলমান জি+৫ বা তার বেশি উচ্চতার বাণিজ্যিক, আবাসিক, প্রাতিষ্ঠানিক এবং অন্যান্য নির্মাণ প্রকল্পে স্থগিতাদেশ আগামী ১৫ আগস্ট পর্যন্ত বহাল থাকবে।

একই সঙ্গে, তারাতলার দুর্ঘটনার তদন্তে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটির চেয়ারম্যান করা হয়েছে পূর্ত দপ্তরের সচিব অন্তরা আচার্যকে। এর আগে ২৫ জুন জারি হওয়া নির্দেশে গঠিত কমিটিতে পরিবর্তন এনে এবার বিভিন্ন দপ্তরের পাশাপাশি একাধিক বিশেষজ্ঞ সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

পুনর্গঠিত কমিটিতে থাকছেন নগরোন্নয়ন ও পুর দপ্তর, বিপর্যয় মোকাবিলা দপ্তর, কলকাতা পুলিশ, কলকাতা পুরসভার প্রতিনিধি, শ্রম দপ্তরের প্রতিনিধি, পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার-ইন-চিফ, কেএমসির ডিজি (বিল্ডিং), দমকল ও জরুরি পরিষেবা, রাইটস (RITES), ইরকন (IRCON) এবং আইআইটি খড়্গপুরের প্রতিনিধিরা।

আরও পড়ুন:  সিবিআই এর ধাঁচে হোল্ডিং অফিসার নিয়োগ কলকাতা পুলিশে

নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ২৪ জুন তারাতলায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার তদন্তের পাশাপাশি নির্মাণস্থলগুলির সাইট ভেরিফিকেশন, নির্মাণের গুণগত মানের অডিট এবং কারিগরি পর্যালোচনার কাজ এখনও চলছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত উচ্চ-অট্টালিকার নির্মাণে স্থগিতাদেশ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

এর আগে ২৬ জুন নগরোন্নয়ন ও পুর দপ্তর রাজ্য জুড়ে জি+৫ বা তার বেশি উচ্চতার চলমান নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। সর্বশেষ নির্দেশে সেই সময়সীমা আরও বাড়িয়ে ১৫ অগস্ট, ২০২৬ পর্যন্ত করা হয়েছে। রাজ্য সরকারের বক্তব্য, জনস্বার্থে এবং নির্মাণ নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment