লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী ও জয়পুরের প্রাক্তন বক্সিং কোচ হ্যারি গ্রেপ্তার আমেরিকায় দেশে ফেরানোর তোড়জোড়

By Suman Debnath

November 7, 2026 3:25 PM

লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী ও জয়পুরের প্রাক্তন বক্সিং কোচ হ্যারি গ্রেপ্তার আমেরিকায় দেশে ফেরানোর তোড়জোড়


দূর আমেরিকায় বসে ভারতে তোলাবাজি ও হুমকির কারবার চালাতেন। নিশানায় থাকতেন বলিউডের নামী তারকারাও। অবশেষে আমেরিকায় গ্রেপ্তার হলেন লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (Lawrence Bishnoi) অন্যতম প্রধান সহযোগী হ্যারি বক্সার। তাঁর আসল নাম হরিচাঁদ জাট। অভিযোগ, বিদেশে বসেই বিষ্ণোই গ্যাংয়ের হয়ে তোলাবাজির চক্র চালাতেন তিনি। বলিউড পরিচালক রোহিত শেট্টির মুম্বাইয়ের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনার পর থেকেই তাঁর গতিবিধির উপর নজর রাখছিল ভারতের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলি। এবার তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন: দিল্লিতে দূষণের দাপট অব্যাহত, একিউআই ৩৬৬, দীপাবলি নিয়ে বাড়ছে উদ্বেগ

রাজস্থানের নয়নপুর গ্রামের বাসিন্দা হ্যারি একসময় জয়পুরে বক্সিং প্রশিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। সেই সূত্রেই তাঁর নামের সঙ্গে জুড়ে যায় ‘বক্সার’ তকমা। তবে ২০২২ সালে খেলাধুলার জগৎ ছেড়ে অপরাধজগতের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। পরে আমেরিকায় চলে যান। সেখান থেকেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হয়ে ভারতীয় বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদের হুমকি দেওয়া এবং টাকা আদায়ের কারবার চালাতেন বলে অভিযোগ। চলতি বছরের জানুয়ারিতেও তাঁকে আমেরিকায় আটক করা হয়েছিল। পরে অবশ্য ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন:  উমর খালিদের জামিন মামলায় দিল্লি পুলিশের জবাব চাইল দিল্লি হাইকোর্ট

আরও পড়ুন: উত্তরপ্রদেশে ট্রাকের ধাক্কায় ওল্টালো ট্রাক্টর-ট্রলি, মৃত ৫ মহিলা, আহত কমপক্ষে ১৭

চলতি বছরের ফেব্রুয়ারিতে রোহিত শেট্টির মুম্বাইয়ের বাড়ির বাইরে পাঁচ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। সেই ঘটনার দায় স্বীকার করেছিলেন হ্যারি বক্সার। পরে সমাজমাধ্যমে পোস্ট ও অডিও বার্তার মাধ্যমে বলিউডের একাধিক ব্যক্তিত্বকে হুমকিও দেন তিনি। অভিনেতা তুষার কাপুরকে ফোন করে পাঁচ কোটি টাকা চাওয়ার অভিযোগেও তাঁর নাম জড়িয়েছিল। যদিও কণ্ঠস্বর না মেলায় সেই অভিযোগ খারিজ করে দেয় মুম্বাই পুলিশ। কপিল শর্মার ক্যাফেতে গুলি চালানোর ঘটনার সঙ্গেও তাঁর নাম জড়িয়েছে।খুন, খুনের চেষ্টা, সশস্ত্র হামলা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এবার তাঁকে ভারতে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:  নড্ডার বৈঠক সত্ত্বেও অনশনে অনড় ওয়াংচুক! শাহ-ধর্মেন্দ্রর ৪ ঘণ্টার বৈঠকে কী হল, জল্পনা তুঙ্গে

দেখুন:

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment