---Advertisement---

কলকাতা নিট আন্দোলনের মিছিলে সাংবাদিকদের উপর হামলা, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

By Suman Debnath

July 29, 2026 5:00 PM

কলকাতা নিট আন্দোলনের মিছিলে সাংবাদিকদের উপর হামলা, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

---Advertisement---


নিটে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে গত শুক্রবার ধর্মতলায় মিছিলের আয়োজন করে বিভিন্ন বাম সংগঠন। মিছিলে সাংবাদিকদের উপর নিগ্রহের অভিযোগ ওঠে। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল কালকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাস থেকে নির্দেশ দেওয়া হয়েছে, এই ঘটনায় রাজ্য কী পদক্ষেপ নিয়েছে, তা জানিয়ে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।

শুধু ঘটনার তদন্ত নয়, ভবিষ্যতে মিটিং-মিছিলের সময় দুষ্কৃতীমূলক কার্যকলাপ কার্যকলাপ কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, সেই বিষয়ে কোনও গাইডলাইন বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) রয়েছে কি না, অথবা তৈরি করার পরিকল্পনা আছে কি না, তাও আদালত জানতে চেয়ে রাজ্যের কাছে।

মিছিলে আহত এক সাংবাদিকের দায়ের করা মামলার শুনানিতে এই নির্দেশ দেন বিচারপতি কৃষ্ণা রাও। মামলাকারীর আইনজীবীর বক্তব্য, ছাত্র আন্দোলন বা গণতান্ত্রিক প্রতিবাদের বিরুদ্ধে তাঁদের কোনও আপত্তি নেই। তবে মিছিলের আড়ালে যাতে কোনও দুষ্কৃতীমূলক ঘটনা না ঘটে, সে জন্য রাজ্যের একটি নির্দিষ্ট গাইডলাইন থাকা প্রয়োজন।

আরও পড়ুন:  মানব পাচার মামলার তদন্তে দুর্গাপুরে এনআইএ-র তল্লাশি, ঘিরে রাখা হয়েছে এলাকা

আবেদনে আরও বলা হয়েছে, কোনও রাজনৈতিক দল বা সংগঠনের ডাকা মিছিল বা সভায় যদি সমাজবিরোধী কার্যকলাপ ঘটে, তবে তার দায় সংশ্লিষ্ট রাজনৈতিক দল বা আয়োজকদেরই নিতে হবে এই বিষয়ে রাজ্যের অবস্থানও আদালতের সামনে স্পষ্ট করার আর্জি জানানো হয়েছে। আদালতের নির্দেশ অনুসারে আগামী তিন সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে রাজ্য সরকারকে।

 

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment