---Advertisement---

পুলিশের জালে আইএনটিটিইউসির প্রাক্তন জেলা সভাপতি, রয়েছে একাধিক অভিযোগ

By Suman Debnath

July 20, 2026 3:25 PM

পুলিশের জালে আইএনটিটিইউসির প্রাক্তন জেলা সভাপতি, রয়েছে একাধিক অভিযোগ

---Advertisement---


এবার পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জলপাইগুড়ির প্রাক্তন জেলা সভাপতি তপন দে। জমি সংক্রান্ত বিবাদ, হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজগঞ্জ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, সোমবার তপন দে-কে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। আজকেই অভিযুক্তকে জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালতে তোলা হয়েছে বলে জানা গিয়েছে।

অভিযুক্ত আদালতে যাওয়ার সময়ে সাংবাদিকদের জানান, তাঁকে পুলিশ একটি পুরোনো মামলায় গ্রেপ্তার করেছে। এদিকে পুলিশ সূত্রের খবর, অনেকদিন ধরেই জলপাইগুড়ির প্রাক্তন জেলা সভাপতির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠছিল। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ীদের হুমকি দেওয়ার মতোও একাধিক অভিযোগ উঠেছিল।

পুলিশ সূত্রের খবর, তপন দে-র বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠার পর পুলিশ তদন্ত শুরু করে। এরপর পুলিশ তাঁকে রাজগঞ্জের বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। রবিবার বিকেলে তপন দে থানায় যান। তাঁকে থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রবিবার বিকেলে তাঁকে ডেকে পাঠানোর পর থেকেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন:  প্রকাশিত মাধ্যমিক ২০২৭-এর সূচি, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু পরীক্ষা

তপন দে-র অনুগামীদের দাবি, এর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে। জলপাইগুড়ির প্রাক্তন জেলা সভাপতিকে পরিকল্পিতভাবে এই মামলায় জড়ানো হয়েছে বলেও তাঁদের অভিযোগ। জানা গিয়েছে, জলাপাইগুড়িতে তৃণমূল কংগ্রেসের ভিতরে দুই গোষ্ঠীর মধ্যে অনেকদিন ধরে সংঘাত চলছিল। এদিকে তপন দে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নয়, বরং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর অনুগত বলেই পরিচিত। সেই কারণে এই গ্রেপ্তারির পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে ইঙ্গিত করেছে তপন দে-র অনুগামীরা।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment