---Advertisement---

বিধানসভায় ক্যাগ রিপোর্ট পেশ, ১৮ শতাংশ রাজস্ব বাড়তে পারে দাবি অর্থমন্ত্রীর

By Suman Debnath

July 25, 2026 5:45 PM

বিধানসভায় ক্যাগ রিপোর্ট পেশ, ১৮ শতাংশ রাজস্ব বাড়তে পারে দাবি অর্থমন্ত্রীর

---Advertisement---


মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন, বিধানসভায় রাজ্য সরকার পেশ করবে ক্যাগ রিপোর্ট। মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী শনিবার ২৮টি ক্যাগ রিপোর্ট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এদিন প্রথমার্ধের অধিবেশনে মোট ২৮টি ক্যাগ রিপোর্ট পেশ করে গত তৃণমূল সরকারকেও একহাত নিয়েছেন অর্থমন্ত্রী। সেখানে তৃণমূলের দুর্নীতি নিয়েও আরও একবার নানা কথা উঠেছে। তৃণমূল আমলে গত কয়েক বছর ধরে এইসব গুরুত্বপূর্ণ রিপোর্ট পেশ করা হয়নি বলেই দাবি তাঁর। একইসঙ্গে চলতি অর্থবর্ষের শেষে পশ্চিমবঙ্গ সরকারের রেভিনিউ ১৮ শতাংশ বাড়তে পারে বলেও বিধানসভায় দাবি করেছেন তিনি। মাইনিং ক্ষেত্র থেকে আয় বৃদ্ধি এবং জিএসটি আদায় বাড়ানোর কথাও বলেছেন অর্থমন্ত্রী।

এদিকে এই ২৮টি ক্যাগ রিপোর্ট বিধানসভায় পেশ না হওয়া বিধানসভার অন্দরে বড় ত্রুটি বলে আখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী। শনিবার স্পিকার রথীন্দ্র বোসের দৃষ্টি আকর্ষণ করেন স্বপন দাশগুপ্ত। অর্থমন্ত্রী বলেন, ‘কোনও জানা এবং অজানা কারণে গত কয়েক বছর ধরে এই ক্যাগ রিপোর্টগুলি আমাদের বিধানসভায় পেশ করা হয়নি। এটা একটা বড় সাংবিধানিক ল্যাপস। আপনারা জানেন, সংবিধানে কম্পট্রোলার এবং অডিটর জেনারেলের রিপোর্টের একটা সাংবিধানিক গুরুত্ব আছে। সব সরকারের দায়িত্ব সেটা বিধানসভায় পেশ করা।’ একইসঙ্গে রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে স্বপন দাশগুপ্ত বিধানসভায় দাবি করেছেন, ‘এখন পর্যন্ত যা ট্রেন্ড তাতে রেভিনিউ অন্তত ১৮ শতাংশ বাড়াতে পারব। বেশ কয়েকটি সেক্টরের মধ্যে রয়েছে মাইনিং সেক্টর, যত এখানে ব্যবসা বাড়বে জিএসটি কালেকশনও বাড়বে। আমাদের লক্ষ্য জিএসটি কালেকশন বাড়ানো। এখানে জিএসটি কালেকশন বাড়লে সেটার লাভ আমরাই পাবো।’

আরও পড়ুন:  তিস্তা প্রকল্পে বিপর্যয়, সিকিমের পাশে থাকার আশ্বাস শুভেন্দুর

অন্যদিকে যে ২৮টি রিপোর্ট জমা পড়েছে সেটা ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত একাধিক অর্থবর্ষের অডিট রয়েছে। সেখানে রয়েছে-জনস্বাস্থ্য পরিকাঠামো ও স্বাস্থ্য পরিষেবা, অঙ্গনওয়াড়ি ও আইসিডিএস পরিষেবা, পঞ্চায়েতি রাজ, আদিবাসী এলাকায় জমি ব্যবস্থাপনা-সহ নানা রিপোর্ট। গত সরকার যে এই কাজগুলি করেনি সেটাও ভরা বিধানসভায় তুলে ধরেন অর্থমন্ত্রী। তবে এই রিপোর্টগুলির অন্দরে কী রয়েছে সেটা খোলসা হয়নি। আবার কেন্দ্র থেকে ৭০ হাজার কোটি টাকা রাজ্যে এসেছে বলে জানিয়েছেন স্বপন দাশগুপ্ত। এই টাকা না এলে অনেক প্রকল্প বন্ধ করে দিতে হতো। রাজ্যকে দেউলিয়া ঘোষণা করতে হতো বলে মন্তব্য করেন তিনি।

তাছাড়া অর্থমন্ত্রী বিধানসভায় স্পষ্ট করে বলেন, ‘আমরা সামনের দিনে পুরো একটা বিশেষ অধিবেশন করতে চাই। যেখানে এই ক্যাগ রিপোর্টগুলি নিয়ে আলোচনা হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যের এখন যে আর্থিক পরিস্থিতি এবং বিপুল দেনা নিয়েও কাজ করতে হচ্ছে। রাজ্য সরকারের যে কোনও ত্রুটি মানুষের কাছে সর্বজনীনভাবে তুলে ধরাই বিজেপি সরকারের কর্তব্য।’

আরও পড়ুন:  আসানসোল পুরনিগমের নতুন সচিব অভিজিৎ সামন্ত, ৪৮ জন ডব্লুবিসিএস অফিসারের বদলি

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment