---Advertisement---

‘খেলা হবে’ অতীত, রাজ্যজুড়ে পালিত হবে ‘আয়ুষ্মান দিবস’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

By Suman Debnath

July 13, 2026 1:50 PM

‘খেলা হবে’ অতীত, রাজ্যজুড়ে পালিত হবে ‘আয়ুষ্মান দিবস’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

---Advertisement---





তৃণমূল কংগ্রেস জমানায় চালু হয়েছিল খেলা হবে দিবস। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার তৃণমূল কংগ্রেস সরকার গড়ে ওঠার পর তা চালু হয়। কারণ খেলা হবে নিয়ে একটা গানও তখন তৈরি করা হয়েছিল। আর সেই দিনটি ঠিক হয়েছিল ১৬ আগস্ট। ওই তারিখে খেলা হবে দিবস পালন করা হতো রাজ্যজুড়ে। এখন রাজ্যে পালাবদল ঘটেছে। তাই এই খেলা হবে দিবস অতীত হয়ে গেল। বরং ওই দিনটিতে রাজ্যজুড়ে পালিত হবে ‘আয়ুষ্মান দিবস’। এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আগামী ১৬ অগস্ট রাজ্যজুড়ে পালিত হতে চলেছে ‘আয়ুষ্মান দিবস’। রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় আয়োজিত এক দলীয় সাংগঠনিক বৈঠক শেষে এই বিশেষ ঘোষণার করেন মুখ্যমন্ত্রী। ওই দিনই পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের শাসনকালের প্রথম ১০০ দিন পূর্ণ হতে চলেছে। তাই আগের তৃণমূল কংগ্রেস সরকার এই দিনটিকে ‘খেলা হবে দিবস’ হিসেবে পালন করত। যা এবার অতীত হতে চলেছে। মেচেদায় তমলুক সাংগঠনিক জেলার বিজেপি নেতা-কর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকের পরই ‘আয়ুষ্মান দিবস’ পালন করার কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন:  গঙ্গা ভাঙন ঠেকাতে কেন্দ্রের কাছে ৩৬০০ কোটির প্রস্তাব মুখ্যমন্ত্রীর, লক্ষ্য স্থায়ী সমাধান

ওই বৈঠকে জনসংযোগ থেকে শুরু করে মানুষের জন্য কাজ করার কথা বলেছেন শুভেন্দু অধিকারী। তারপর বৈঠক শেষ করে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী ১৬ আগস্ট আমাদের সরকারের ১০০ দিন পূর্ণ হচ্ছে। তবে কলকাতার ইতিহাসের নিরিখে এই দিনটি অত্যন্ত ভয়াবহ। সুরাবর্দির নেতৃত্বে সে সময় ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’ বা ভয়াবহ দাঙ্গা হয়েছিল। অথচ গত সরকার এই দিনে ‘খেলা হবে দিবস’ হিসেবে পালন করত। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে, এই দিনটিকে এবার থেকে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে উদযাপন করা হবে।’

তাছাড়া রাজ্যে পালাবদলের পর বহু পরিবর্তন হয়েছে। রাস্তার নামকরণ থেকে শুরু করে সামাজিক প্রকল্পের নামবদল হয়েছে। এমনকী বরাদ্দ দ্বিগুণ হয়েছে। রাজ্যজুড়ে চালু হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। এই প্রকল্পের আওতায় প্রান্তিক গরিব মানুষকে যুক্ত করা হয়েছে। আর যাঁরা এই প্রকল্পের আওতায় পড়বেন না তাঁদের জন্য নিয়ে আসা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। তৃণমূল জমানায় দলীয় স্লোগান ছিল, খেলা হবে। সেটাকেই খেলা হবে দিবস করা হয়েছিল। কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য চালু হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। সেটাকে মাথায় রেখেই ১৬ আগস্ট রাজ্যজুড়ে পালন করা হবে আয়ুষ্মান দিবস।

আরও পড়ুন:  পশ্চিমবঙ্গ দিবসে মোদীর বার্তা: ‘জনতার স্বপ্নপূরণে কেন্দ্র-রাজ্য একসঙ্গে’, তারকেশ্বরে বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment