---Advertisement---

সিউড়ি হাসপাতাল থেকে উদ্ধার তরুণী নার্সের দেহ, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

By Suman Debnath

July 23, 2026 12:55 PM

সিউড়ি হাসপাতাল থেকে উদ্ধার তরুণী নার্সের দেহ, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

---Advertisement---


সিউড়ির বেসরকারি হাসপাতালে ডিউটি করতে গিয়ে আর বাড়ি ফিরলেন না তরুণী নার্স। তাঁর দেহ উদ্ধার হয়েছে হাসপাতাল থেকে। বৃহস্পতিবার সকালে নার্সের দেহ উদ্ধার হওয়ায় আলোড়ন পড়ে গিয়েছে। কারণ ওই নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, খুন নাকি আত্মহত্যা? এই নার্সের নাইট ডিউটি ছিল। তাই বুধবার রাতে বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে আসেন ডিউটি করতে। সেখানে এমন কী ঘটল? তাঁকে আত্মহত্যা করতে হলো কেন? খুন করে ঝুলিয়ে দেওয়া হয়নি তো? তদন্তে নেমেছে পুলিশ।

ওই নার্সের পরিবার সূত্রে খবর, রাত ৮টা নাগাদ নাইট ডিউটিতে যোগ দিতে গিয়ে ছিলেন। কিন্তু বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকেই উদ্ধার হলো নার্সের ঝুলন্ত দেহ। এটা আত্মহত্যা বলে মানতে চাইছেন না পরিবারের সদস্যরা। খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে সিউড়ির ওই বেসরকারি হাসপাতালে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাসপাতাল ভাঙচুর করেন মৃত নার্সের পরিবারের সদস্যরা। মৃতদেহ উদ্ধার করে তড়িঘড়ি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে পুলিশ। তাতে আশঙ্কা আরও ঘণীভূত হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।

আরও পড়ুন:  ‘আমিও দল ছাড়ব’! শর্ত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট বার্তা কল্যাণের

পুলিশ সূত্রে খবর, মৃত নার্সের নাম অনুশ্রী মাল (২১)।বুধবার রাত ৮টা নাগাদ তিনি ডিউটিতে যোগ দেন। বৃহস্পতিবার সকালে হাসপাতালের তিন নম্বর কেবিনের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকায় সন্দেহ হয় কর্মীদের। পরে সেই দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায়, অনুশ্রীকে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তখনই খবর দেওয়া হয় সিউড়ি থানার পুলিশকে। কেন এমন ঘটল? মৃত্যুর নেপথ্য কারণ কী? সেটা এখনও স্পষ্ট হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পর নার্সিংহোমে ভাঙচুর করেন মৃত নার্সের আত্মীয়রা। নার্সিংহোমের কর্মীদেরও হেনস্তা করা হয় বলে অভিযোগ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তাছাড়া পরিবারের সদস্যদের অভিযোগ, এখানে একজন চিকিৎসক অনুশ্রীকে কুপ্রস্তাব দিতেন। সেটা দিন দিন বাড়ছিল। বাড়িতে কয়েকবার সে বিষয়ে বলেও ছিলেন অনুশ্রী। সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। একজন নার্স আত্মহত্যা করল হাসপাতালের ভিতরে আর কেউ তা টের পেল না, এটা মেনে নিতে রাজি নন পরিবারের সদস্যরা। ওই হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ। সেখানে দেখা যায়, নার্স অনুশ্রী হাসপাতালের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন। তারপর একটি রুমের দরজা খুলে ভিতরে ঢুকছেন। আর এদিন সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ভিতরে কেউ ছিল কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:  তৃণমূলে কার সভায় জনজোয়ার, কার মঞ্চে ফাঁকা চেয়ার? কার দিকে পাল্লা ভারী?

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment