---Advertisement---

‘তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ,’ সাফ জানালেন শমীক

By Suman Debnath

July 11, 2026 2:20 PM

‘তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ,’ সাফ জানালেন শমীক

---Advertisement---





রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই তৃণমূলের একের পর এক নেতার পর্দাফাঁস হতে শুরু করেছে। দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে বেশ কিছু তৃণমূল নেতার ইতিমধ্যেই ঠাঁই হয়েছে গারদে। এর মধ্যে আবার তৃণমূল শিবির দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। তৃণমূলের অন্দরে ভাঙন ধরতেই ইতিমধ্যে বেশ কিছু তৃণমূল নেতা পদ্ম শিবিরে যোগ দিয়েছে। তবে রাজ্যে বিজেপির নিচুতলায় তৃণমূলীকরণ হবে না বলে ফের সাফ জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

হাওড়া গ্রামীণ এলাকার দলীয় কার্যালয় মনসাতলায় দলের কোর কমিটির নেতাকর্মীদের নিয়ে শমীক ভট্টাচার্য শুক্রবার একটি সাংগঠনিক বৈঠক করেন। সেখান থেকে বাগনান ২ নম্বর বিজেপির দীনদয়াল উপাধ্যায় মহা প্রশিক্ষণ শিবিরে আসেন বিজেপির রাজ্য সভাপতি। সেই শিবির থেকে বিজেপি কর্মীদের উদ্দেশে তিনি বক্তব্য রাখেন। সম্প্রতি বিজেপির সদর দপ্তরে গিয়ে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক ও সুস্মিতা দেব বিজেপিতে যোগদান করেছেন।

আরও পড়ুন:  লেপচাখায় বন্ধ হতে চলেছে নিশিযাপন, কোপ পড়বে আমজনতার পকেটে!

শুক্রবার সেই বিষয়ে শমীক জানান, কেন্দ্রীয় স্তরে তৃণমূলের দলত্যাগী তিন সাংসদকে বিজেপিতে নেওয়ার কারণ আলাদা। সংসদীয় রাজনীতির কথা চিন্তা করে তাঁদের যোগদান করানো হয়েছে। কিন্তু তাই বলে রাজ্যেও বিজেপির নিচুতলায় তৃণমূলীকরণ হবে সেটা ভাবার কোনও কারণ নেই বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি সাফ জানিয়েছেন, রাজ্যে তৃণমূল নেতাকর্মীদের দলে নেওয়া হবে, এটা ভাবার কোনও কারণ নেই। শমীক বলেন, ‘ভালো ও খারাপ তৃণমূল বলে কিছু হয় না। তৃণমূল তৃণমূলই। তৃণমূলের জন্য বিজেপির দরজা একেবারে বন্ধ।’

উল্লেখ্য, তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক ও সুস্মিতা দেব বিজেপিতে যোগদানের পরেই তাঁদের সঙ্গে বৈঠক করেন শমীক ভট্টাচার্য। এরপর তিনি সাংবাদিক বৈঠকে যোগ দিয়ে বলেন, ‘তৃণমূল ছেড়ে সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক ও সুস্মিতা দেব বিজেপিতে যোগদান করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমগ্র দেশ ও পশ্চিমবঙ্গ দ্রুত গতিতে এগোচ্ছে। আর তাতেই সামিল হতে চেয়ে তাঁরা বিজেপিতে যোগদান করলেন।’ এরপরে বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, ‘যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের জন্য বিজেপির দরজা যে বন্ধ তা আমরা আগেই বলেছিলাম। তবে এই তিনজনের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই। এখন তাঁদের আর দলত্যাগী বলবেন না। তাঁরা সকলেই বিজেপি। এটাই তাঁদের এখন পরিচয়।’

আরও পড়ুন:  গা-ঢাকা দেওয়া নির্মল ঘোষ এলেন প্রকাশ্যে, পুলিশ এড়িয়ে গেলেন ঋতব্রত শিবিরে

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment