রাজ্যে পাকাপাকিভাবে উঠে যাচ্ছে ৯৩৩টি স্কুল! ঘোষণা মন্ত্রীর, এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক

By Suman Debnath

September 22, 2026 4:00 PM

রাজ্যে পাকাপাকিভাবে উঠে যাচ্ছে ৯৩৩টি স্কুল! ঘোষণা মন্ত্রীর, এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক


প্রায় ৯৩৩টি স্কুল বন্ধ করে দিল রাজ্য সরকার। গত পাঁচ থেকে ২০ বছর ধরে কোনও পড়ুয়া ভর্তি হয়নি এমন প্রাথমিক, উচ্চপ্রাথমিক এবং মাধ্যমিক স্কুল (Schools) পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এমনটাই জানিয়েছে পশ্চিমবঙ্গের স্কুলশিক্ষা (Schools) দপ্তর। এ নিয়ে স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন (Dipak Barman) বলেছেন, দীর্ঘদিন পড়ুয়া না থাকায় ওই স্কুলগুলির (Schools) ভবন ও অন্যান্য সম্পত্তি কার্যত অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলির (Schools) জমি, ভবন, মাঠ এবং অন্যান্য সম্পত্তি নিয়ে ভবিষ্যতে কী করা হবে, তা খতিয়ে দেখতে আগেই একটি কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ অনুমোদন দিয়েছিলেন খোদ স্কুলশিক্ষামন্ত্রী। এর পরেই ৯৩৩টি স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুন:  রাত পোহালেই কাকভোরে মেট্রো - Dainik Statesman

আরও পড়ুন: ১৬ অক্টোবর রাজ্যসভার নির্বাচন, কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনে হবে ভোট

মন্ত্রী (Dipak Barman) জানিয়েছেন, প্রাথমিকভাবে বন্ধ স্কুলগুলির জমি, মাঠ এবং অন্যান্য সম্পত্তি সরকারের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। দীর্ঘদিন পড়ুয়া না থাকায় রক্ষণাবেক্ষণের অভাবে স্কুলগুলির সম্পত্তি নষ্ট হচ্ছিল।

শিক্ষামন্ত্রী  (Dipak Barman) আরও জানিয়েছেন, রাজ্যে এমন ৯৩৩টি স্কুল ছিল যেখানে গত পাঁচ বছরে কেন ২০ বছরেও কোনও পড়ুয়া ভর্তি হয়নি। তাই স্কুলগুলি (Schools) বন্ধ করা হয়েছে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ওই স্কুলগুলির জমি, ভবন এবং অন্যান্য সম্পত্তি রক্ষণাবেক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতেই কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: টরন্টো প্ল্যাটফর্ম পুরস্কার জয় নাগাল্যান্ডের ‘অঙ্গ’ ছবিকে পৌঁছে দিল অস্কারের মঞ্চে

আরও পড়ুন:  সম্প্রীতির বন্ধন ‘রাখি’, বঙ্গভঙ্গের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যের ডাক

মন্ত্রী আরও জানান, প্রাথমিক ভাবে ওই জমিগুলি সরকারের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। কী ভাবে জমি ও অন্যান্য সম্পত্তি ভবিষ্যতে ব্যবহার করা যায়, কমিটির পর্যালোচনার পরই সেই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে মমতা শিবিরের বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, ‘পড়ুয়ার সংখ্যা কমে যাওয়া, এটা কয়েক দশকের সমস্যা। ইংলিশ তুলে দেওয়া, কম্পিউটার ব্যবস্থা যথাযথভাবে না করা একটা কারণ হতে পারে। বিশ্বায়নের সঙ্গে সঙ্গে অনেকেই প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে চলে গিয়েছিল। ফলে সরকারি পরিকাঠামো আট আর নয়ের দশক থেকে ধুকতে ধুকতে এগিয়েছে। সিপিএম ইংলিশ তুলে দেয়, কম্পিউটার ঢুকতে দেয়নি, ফলে একটা শ্রেণি তৈরি হয়ে গিয়েছিল। এটাতো রাতারাতি হয়নি।‘

দেখুন:

 

Suman Debnath

Journalist

Related Stories

সপ্তম বেতন কমিশনের আওতায় আরও কর্মীরা! রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা পর্ষদের কর্মীদের বেতন পর্যালোচনার সিদ্ধান্ত

সপ্তম বেতন কমিশনের আওতায় আরও কর্মীরা! রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা পর্ষদের কর্মীদের বেতন পর্যালোচনার সিদ্ধান্ত

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

No comments to show.

Leave a Comment