---Advertisement---

অভিষেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে দিল্লির পথে ঋতব্রত শিবির

By Suman Debnath

August 3, 2026 6:36 PM

অভিষেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে দিল্লির পথে ঋতব্রত শিবির

---Advertisement---

তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্বের আবহে এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে দিল্লির দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। সূত্রের দাবি, অভিযোগের প্রমাণ হিসেবে একাধিক নথিও তাদের হাতে এসেছে। চলতি সপ্তাহেই সেগুলির একটি অংশ প্রকাশ্যে আনার পাশাপাশি দিল্লিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে ব্যাপক আর্থিক অনিয়ম হয়েছে। তাঁর দাবি, ওই প্রকল্পে বরাদ্দ অর্থের একটি অংশ অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, ওই অর্থের কিছু অংশ কেরালার উপনির্বাচন-সংক্রান্ত রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা হয়েছে।

ঋতব্রত আরও দাবি করেছেন, কেরালায় রাজনৈতিক বৈঠকের পর ওই অর্থ বিদেশে পাচার করা হয়েছে। যদিও এই অভিযোগের পক্ষে কোনও প্রমাণ এখনও সামনে আসেনি। এর আগে ঋতব্রত শিবিরের নেতা তথা প্রাক্তন আইপিএস কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়ও একই ধরনের অভিযোগ তুলেছিলেন। সেই সঙ্গে বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছিলেন। এবার ঋতব্রতের দাবি, দুর্নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি তাঁর হাতে এসেছে। সেগুলি যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

আরও পড়ুন:  জরায়ুমুখ ক্যানসারের টিকাকরণ এবার স্কুলেই, নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্যদপ্তর

আরও পড়ুন: সাইবার প্রতারণার ফাঁদে যুবক, খোয়ালেন ১ লক্ষ ৪৭ হাজার টাকা, গ্রেপ্তার তরুণী

সূত্রের খবর, বৃহস্পতিবার তাঁর দিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে সংশ্লিষ্ট কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করা হতে পারে। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের প্রতীক ও সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে বর্তমানে ‘কালীঘাট’ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল’ শিবিরের মধ্যে টানাপোড়েন চলছে। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে এনে রাজনৈতিক চাপ বাড়ানোর কৌশল নিয়েছে ঋতব্রত শিবির বলে রাজনৈতিক মহলের একাংশের মত। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

---Advertisement---

Suman Debnath

Journalist

Related Stories

‘৪৫০০ ক্রসফায়ার, ৬০০ গুম ও ৬০ লাখ ভুয়া মামলা’: বিগত ১৬ বছরের নির্মম চিত্র তুলে ধরে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার ডাক আইনমন্ত্রীর

‘৪৫০০ ক্রসফায়ার, ৬০০ গুম ও ৬০ লাখ ভুয়া মামলা’: বিগত ১৬ বছরের নির্মম চিত্র তুলে ধরে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার ডাক আইনমন্ত্রীর

রোহিত বিতর্কে চাপে আগরকর? নির্বাচকপ্রধান পদে কি আসছেন ভিভিএস লক্ষ্মণ, জোর জল্পনা ভারতীয় ক্রিকেটে

রোহিত বিতর্কে চাপে আগরকর? নির্বাচকপ্রধান পদে কি আসছেন ভিভিএস লক্ষ্মণ, জোর জল্পনা ভারতীয় ক্রিকেটে

টানা বৃষ্টিতে ধসে বিপর্যস্ত পাহাড় ও উত্তরবঙ্গ: বিচ্ছিন্ন একাধিক গ্রাম, নদী প্লাবিত হওয়ার সতর্কতা

টানা বৃষ্টিতে ধসে বিপর্যস্ত পাহাড় ও উত্তরবঙ্গ: বিচ্ছিন্ন একাধিক গ্রাম, নদী প্লাবিত হওয়ার সতর্কতা

‘সিনিয়রদের সম্মান করতে হবে’, গম্ভীরকে পরোক্ষে বার্তা রাহানের? টেস্টে ভারতের অবনতি নিয়ে সরব প্রাক্তন অধিনায়ক

‘সিনিয়রদের সম্মান করতে হবে’, গম্ভীরকে পরোক্ষে বার্তা রাহানের? টেস্টে ভারতের অবনতি নিয়ে সরব প্রাক্তন অধিনায়ক

সাইবার প্রতারণা রুখতে কলকাতা পুলিশ কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে আরবিআই কর্তারা

সাইবার প্রতারণা রুখতে কলকাতা পুলিশ কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে আরবিআই কর্তারা

‘আমি মুজিব কন্যা, আমি ফিরবই, দেশের মানুষের জন্য ফিরব’—দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে শেখ হাসিনার বার্তা

‘আমি মুজিব কন্যা, আমি ফিরবই, দেশের মানুষের জন্য ফিরব’—দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে শেখ হাসিনার বার্তা

No comments to show.

Leave a Comment