---Advertisement---

আজও কলকাতায় বৃষ্টি, রবিবার পর্যন্ত ঝোড়ো হাওয়ার সতর্কতা দক্ষিণে

By Suman Debnath

August 7, 2026 11:30 AM

আজও কলকাতায় বৃষ্টি, রবিবার পর্যন্ত ঝোড়ো হাওয়ার সতর্কতা দক্ষিণে

---Advertisement---


গত কয়েকদিনের মতো শুক্রবারও বৃষ্টি ও ঝোড়ো হাওয়া West Bengal Weather Forecast অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর (Regional Meteorological Centre, Kolkata)। দিনভর আকাশ মেঘলা থাকার পাশাপাশি দফায় দফায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে (West Bengal Weather Forecast)।

আবহাওয়া দপ্তর (Regional Meteorological Centre, Kolkata) সূত্রে খবর, বর্তমানে মৌসুমি অক্ষরেখা পশ্চিমবঙ্গের খুব কাছাকাছি অবস্থান করছে। পাশাপাশি বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গে একটি এবং উত্তর-পূর্ব বাংলাদেশ ও আসামে আরও দুটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে West Bengal Weather Forecast। এই তিনিট ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার জোড়া প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। এর ফলেই দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হচ্ছে (West Bengal Weather Forecast)।

আরও পড়ুন: আজ ‘তেরঙ্গা যাত্রায়’ মুখ্যমন্ত্রী, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতে ঋতব্রত

আরও পড়ুন:  দল ২০৮ আসনে জিতবে ভাবতে পারিনি, দাবি বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের

বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ১০০ থেকে ১২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা থাকায় সর্বত্র হলুদ সতর্কতা বহাল রয়েছে (West Bengal Weather Forecast)। কলকাতায় শুক্রবার ও শনিবার দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের (South Bengal) অন্যান্য জেলার কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার থেকে দক্ষিণবঙ্গে  (South Bengal)  বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Regional Meteorological Centre, Kolkata)। সোমবার দুপুর পর্যন্ত কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকে বৃষ্টি কার্যত বিদায় নেবে। ফলে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বজায় থাকায় বৃষ্টি কমতেই আবার বাড়বে ভ্যাপসা গরম ও অস্বস্তি। একই সঙ্গে তাপমাত্রাও ঊর্ধ্বমুখী হতে পারে, যার জেরে বাড়বে ঘাম।

আরও পড়ুন:  মুখ্যমন্ত্রীকে হত্যার ছক ফাঁস! বর্ধমান থেকে জইশ জঙ্গিকে গ্রেপ্তার করল এসটিএফ

আরও পড়ুন: কর্মস্থলে যাওয়ার পথে বড় পথ দুর্ঘটনা, একসঙ্গে তিনজন দিনমজুরের মৃত্যু রায়গঞ্জে

অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলার দু-একটি এলাকায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের   (South Bengal) মতো উত্তরবঙ্গেও  (North Bengal) রবিবার থেকে বৃষ্টির তীব্রতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Regional Meteorological Centre, Kolkata)।

দেখুন: জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে দেশবাসীর কাছে বিশেষ আবেদন প্রধানমন্ত্রী মোদীর

 

 

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment