---Advertisement---

হারিয়ে যাওয়া ২০০-এরও বেশি মোবাইল ফিরিয়ে দিল পুলিশ

By Suman Debnath

July 28, 2026 8:25 PM

হারিয়ে যাওয়া ২০০-এরও বেশি মোবাইল ফিরিয়ে দিল পুলিশ

---Advertisement---


প্রতিটি মানুষের সারাক্ষণের সঙ্গী মোবাইল। আর সেই মোবাইলকে একমুহূর্তেও হাত ছাড়া করতে চায় না কেউ। এর মাঝে বহু মোবাইল হারিয়ে ও চুরির হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে থাকে। এবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তদন্তে নেমে উদ্ধার করল দুই শতাধিক মোবাইল।

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হয় ‘ফিরে পাওয়া’ কর্মসূচি। সাইবার তদন্তে নিয়োজিত পুলিশ আধিকারিকদের অক্লান্ত পরিশ্রম, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং নিরলস প্রচেষ্টায় উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি তমলুক ও হলদিয়া মহকুমার প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। মঙ্গলবার তমলুকের নিমতৌড়িতে পুলিশ সুপারের অফিসে হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত প্রাপকের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে।

আরও পড়ুন: ধর্মতলায় জেন-জি বিক্ষোভে সুপ্রিম রেহাই, মুক্তি পেলেন ১৬ জন

আরও পড়ুন:  প্রধানমন্ত্রীর ‘কুরুচিকর’ ছবি প্রদর্শনের অভিযোগ! শ্রীলেখার নামে থানায় অভিযোগ বিজেপির

এদিন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার অংশুমান সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) শ্যামল কুমার মণ্ডল  এবং অন্যান্য আধিকারিকবৃন্দ। তমলুক ও হলদিয়া সাব-ডিভিশনের ২০০-এরও বেশি চুরি ও হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করার পর প্রকৃত মালিকদের হাতে তুলে দিতে পেরে খুব ভালো লেগেছে বলে জানান পুলিশ সুপার অংশুমান সাহা।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment