শরৎ এল রে: মহাষ্টমীতে বেলুড় মঠে কুমারী পুজো, পুণ্যার্থীদের ঢল

By Suman Debnath

October 19, 2026 1:50 PM

শরৎ এল রে: মহাষ্টমীতে বেলুড় মঠে কুমারী পুজো, পুণ্যার্থীদের ঢল


আজ মহাষ্টমী। উৎসবের আবহে মেতে উঠেছে শহর। মণ্ডপে মণ্ডপে পুজো, পুষ্পাঞ্জলি আর স্তোত্রপাঠে মুখরিত আকাশ-বাতাস। তিথি মেনে সোমবার ভোর থেকেই বিভিন্ন পুজোমণ্ডপে শুরু হয় অষ্টমীর অঞ্জলি। মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে ১০৮টি পদ্ম ও প্রদীপ জ্বালিয়ে নিষ্ঠাভরে সম্পন্ন হয় সন্ধিপুজো।

প্রতি বছরের মতো এবারও ঐতিহ্য মেনে বেলুড় মঠে আয়োজন করা হয় কুমারী পুজো। ভক্ত ও দর্শনার্থীদের ভিড় সামলাতে ছিল কড়া নিরাপ্তার ব্যবস্তা। সোমবার ভোরে মহাস্নানের মধ্য দিয়ে শুরু হয় দেবীর পুজো। এ বছর কুমারী হিসেবে পুজো করা হয় পাঁচ বছরের দেবাদৃতা বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন: শরৎ এল রে: বেলুড় মঠে দুর্গাপুজোর উদ্বোধন করেছিলেন স্বামী বিবেকানন্দ, আজও তাঁর ঐতিহ্য বহমান

বেনারসি শাড়ি ও গয়নায় সাজিয়ে প্রথমে কুমারীকে নিয়ে যাওয়া হয় রামকৃষ্ণদেবের মন্দিরে। সেখানে থেকে মঠের স্বেচ্ছাসেবকদের কোলে চেপে তিনি পৌঁছন দুর্গামণ্ডপে। সেখানে নির্দিষ্ট রীতি ও আচার মেনে সম্পন্ন হয় কুমারী পুজো। এই বিশে, মুহূর্তে সাক্ষী থাকতে সকাল থেকেই বেলুড় মঠে ভিড় জমান অসংখ্য ভক্ত ও দর্শনার্থী।

আরও পড়ুন:  জন্মের বছরেই দশম! নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা ঘিরে হাইকোর্টে মামলা দায়ের

 

দেখুন:

 

 

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment