---Advertisement---

‘৪০ দিন রিসর্ট দখল করে সেবাশ্রয়’, অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে নতুন এফআইআর

By Suman Debnath

July 25, 2026 11:25 AM

‘৪০ দিন রিসর্ট দখল করে সেবাশ্রয়’, অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে নতুন এফআইআর

---Advertisement---


ডায়মন্ড হারবার: তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-এর বিরুদ্ধে ফের গুরুতর অভিযোগ সামনে এল। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার (Diamond Harbour) মহকুমার বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তাঁর নামে নতুন করে এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ। অভিযোগ, ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবির পরিচালনার জন্য একটি বেসরকারি রিসর্ট প্রায় ৪০ দিন ব্যবহার করা হলেও তার সমস্ত খরচ বহন করতে বাধ্য করা হয়েছিল রিসর্ট কর্তৃপক্ষকে।

রিসর্টের প্রতিনিধি সমীরণ রায়ের অভিযোগ, পৈলানের ওই রিসর্টে ‘সেবাশ্রয়’ এবং ‘সেবাশ্রয় ২’ কর্মসূচির সময় চিকিৎসক ও কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়। সেই সময় ১১০ থেকে ১২০ জন চিকিৎসক ও কর্মচারীর থাকা, খাওয়া এবং যাতায়াতের সম্পূর্ণ দায়িত্ব রিসর্ট কর্তৃপক্ষকেই নিতে হয়। অথচ এই পরিষেবার জন্য কোনও আর্থিক পরিশোধ করা হয়নি বলে অভিযোগ।

এফআইআরে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, তাঁর প্রাক্তন আপ্তসহায়ক সুমিত রায় এবং বিধায়ক দিলীপ মণ্ডল-এর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, রিসর্টের সমস্ত ঘর অন্তত ৪০ দিনের জন্য কার্যত আটকে রাখা হয়েছিল। ফলে পর্যটনের মরসুমে বুকিং বাতিল করতে হওয়ায় রিসর্টের বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে।

আরও পড়ুন:  ‘আপনারা ফিরলে ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের বড় চ্যালেঞ্জ অভিষেকের

রিসর্ট কর্তৃপক্ষের আরও অভিযোগ, সুমিত রায় এবং দিলীপ মণ্ডল চাপ সৃষ্টি করে অতিরিক্ত অর্থ আদায় করেন। টাকা না দিলে রিসর্টে ভাঙচুর এবং ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ রয়েছে। তাঁদের দাবি, ২০২৫ এবং ২০২৬ সালে ‘সেবাশ্রয়’ প্রকল্পের কারণে মোট ২০ থেকে ২৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।

অভিযোগকারী সমীরণ রায় জানিয়েছেন, অভিযুক্তদের রাজনৈতিক প্রভাবের কারণে এতদিন তাঁরা থানায় যেতে সাহস পাননি। রাজ্যে সরকার পরিবর্তনের পর পরিস্থিতি বদল হওয়ায় এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তোলাবাজি এবং দুর্নীতিদমন আইনের একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখযোগ্যভাবে, শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভা (West Bengal Legislative Assembly)-য় ‘সেবাশ্রয়’ প্রকল্পে অনিয়মের অভিযোগ তোলেন ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা। শনিবার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র প্রতিক্রিয়া সামনে আসার কথা। তার আগেই এই নতুন এফআইআর রাজনৈতিক মহলে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন:  বর্ধমানে আদিবাসী বধূর ‘গণধর্ষণ করে খুন’-এর অভিযোগ, গ্রেপ্তার ২, ঘটনাস্থলে ফরেন্সিক তদন্ত

প্রসঙ্গত, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। যদিও ডায়মন্ড হারবারের সাংসদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই ধারাবাহিকভাবে তাঁর বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এই বিষয়ে আদালতের দ্বারস্থও হয়েছিলেন তিনি। তবে আদালত স্পষ্ট জানিয়েছে, সব ধরনের মামলার ক্ষেত্রে একযোগে কোনও সার্বিক সুরক্ষা দেওয়া সম্ভব নয়। এরই মধ্যে নতুন মামলার তদন্ত শুরু হওয়ায় রাজনৈতিক চাপ আরও বাড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে



Google News







এবং Google Discover



Google Discover



-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment