---Advertisement---

জামিনের আশায় আদালতের দরজায় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন

By Suman Debnath

September 23, 2026 3:45 PM

জামিনের আশায় আদালতের দরজায় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন

---Advertisement---


ভোটের ময়দান থেকে আদালতের দুয়ারে জামিনের আশায় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান, বৃহস্পতিতে শুনানি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।

নন্দীগ্রাম এবং রেজিনগর উপনির্বাচন যতই এগিয়ে আসছে ততই উদ্বেগ,উৎকণ্ঠা ,রাজনৈতিক এবং আইনি লড়াই শুরু হয়েছে দুই বিধানসভা কেন্দ্রে। অল ইন্ডিয়া সেক্যুলার ফন্টের প্রতীক নিয়ে শুরু হয়েছে যেমন আইনি লড়াই ঠিক তেমনি নির্বাচনের প্রচারের নামতে না পারা কংগ্রেস প্রার্থীর জেলে যাওয়া নতুন মাত্রা পেয়েছে এই দুই কেন্দ্রের উপনির্বাচনে।

নির্বাচনের ব্যস্ততার মধ্যেই আইনি জটিলতায় পড়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। বুধবার তাঁর আইনজীবী মিলন মুখোপাধ্যায় কলকাতা হাই কোর্টে বিষয়টি উত্থাপন করেন। তাঁর আবেদন, দ্রুত জামিনের শুনানির সুযোগ দেওয়া হোক।

বুধবার আদালতে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের আইনজীবী জানান, তাঁর মক্কেল বর্তমানে উপনির্বাচনের প্রার্থী। ফলে নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ সময়ে তাঁর উপস্থিতি ও প্রচার-পর্ব ব্যাহত হচ্ছে। জামিনের আবেদন শুনতে কিছুটা সময় লাগতে পারে বলেও আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তাই দ্রুত মামলা দায়েরের অনুমতি দিয়ে বিষয়টির জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান আইনজীবী।

বিষয়টি বিবেচনা করে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

নির্বাচনী লড়াইয়ের গুরুত্বপূর্ণ সময়ে এক প্রার্থীর আইনি লড়াই এখন নতুন মাত্রা পেল। একদিকে ভোটের ময়দানে মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা, অন্যদিকে আদালতে জামিনের অপেক্ষা,দুই দিকের চাপের মধ্যেই এগোতে হচ্ছে মিলন প্রধানকে। এখন নজর চলতি সপ্তাহের শুনানির দিকে। আদালতের সিদ্ধান্তই ঠিক করবে, পরবর্তী দিনগুলিতে তাঁর নির্বাচনী কর্মকাণ্ড কোন পথে এগোবে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment