---Advertisement---

নিখরচায় গুজরাতের সোমনাথ মন্দির দর্শনের উদ্যোগ নিল নবান্ন, সব জেলায় গেল নির্দেশ

By Suman Debnath

July 18, 2026 12:15 PM

নিখরচায় গুজরাতের সোমনাথ মন্দির দর্শনের উদ্যোগ নিল নবান্ন, সব জেলায় গেল নির্দেশ

---Advertisement---

পশ্চিমবঙ্গ থেকে ১১০০ জন পুণ্যার্থীকে সম্পূর্ণ নিখরচায় গুজরাতের সোমনাথ মন্দির দর্শনে নিয়ে যাবে নবান্ন। কলকাতা থেকে গুজরাত পর্যন্ত যাতায়াতের সব খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার। এমনকী সোমনাথ মন্দির দর্শন করতে যাওয়া পুণ্যার্থীদের থাকার ব্যবস্থা, স্থানীয় পরিবহণ এবং অন্যান্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেবে গুজরাত সরকার ও কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক। এমনই অভিনব উদ্যোগ নিল ডবল ইঞ্জিন সরকার। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর এই প্রথম পশ্চিমবঙ্গ থেকে গুজরাতে তীর্থযাত্রী পাঠানোর সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার। এই বছর গুজরাতের ঐতিহাসিক সোমনাথ মন্দিরের প্রতিষ্ঠার একহাজার বছর পূর্তি। আর তাই সেখানে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান পর্ব’ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ থেকে তীর্থযাত্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

সোমনাথ মন্দিরে আক্রমণের একহাজার বছর পূর্ণ হয়েছে ২০২৬ সালে। ১০২৬ সালে গজনভি সাম্রাজ্যের শাসক গজনির মাহমুদ ভারতীয় উপমহাদেশে তাঁর পঞ্চদশ সামরিক অভিযানের সময় আক্রমণ করেন সোমনাথ মন্দির। ইতিহাস ঘাঁটলে সেই তথ্য মিলবে। পরে পুনর্নির্মাণ করা হয় এই মন্দিরকে। এই প্রেক্ষাপটে ২০২৬ সালের ১১ জানুয়ারি থেকে এক বছরব্যাপী ‘সোমনাথ স্বাভিমান পর্ব—১০০০ ইয়ার্স অফ আনব্রোকেন অ্যান্ড ইনডমিটেবল ফেইথ’ কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। তার অধীনেই এবার নিখরচায় আরব সাগরের উপকূলে অবস্থিত ভগবান শিবের ১২টি জ্যোতির্লিঙ্গ তীর্থস্থানে মধ্যে প্রথমটির দর্শনের সুযোগ পাচ্ছেন পশ্চিমবঙ্গবাসী। আর তাই রাজ্যের সমস্ত জেলাশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তর।

আরও পড়ুন:  রবিবার ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু

এই কাজ করতে কলকাতা পুরসভা এবং সমস্ত জেলার জেলাশাসকদের যোগ্য আবেদনকারীদের চিহ্নিত করে সুপারিশ পাঠানোর নির্দেশ দিয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তর। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ-সহ চিঠি দিয়েছেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিব সৌমিত্র মোহন বলে নবান্ন সূত্রে খবর। কোন জেলা থেকে কতজন পুণ্যার্থীকে সুযোগ দেওয়া সম্ভব সেটাও বলে দেওয়া হয়েছে। সর্বাধিক ১২৩ জন এবং ১১৬ জন যাবেন যথাক্রমে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে। কালিম্পং জেলা থেকে যাবেন মাত্র চারজন। এমন অন্যান্য জেলাগুলির ক্ষেত্রেও সংখ্যা ঠিক করে তা জানাতে হবে।

তাছাড়া তথ্য ও সংস্কৃতি দপ্তরের জারি করা নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সোমনাথ মন্দিরের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জেলাভিত্তিক নির্দিষ্ট কোটা অনুযায়ী তীর্থযাত্রী মনোনীত করতে হবে। পুণ্যার্থী নির্ধারণের ক্ষেত্রে শারীরিকভাবে সক্ষম প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে। স্বামী-স্ত্রীকে একসঙ্গে নির্বাচনের কথাও বলা হয়েছে। অবিবাহিত, বিধবা বা অন্য কোনও একক যোগ্য আবেদনকারীর ক্ষেত্রে একজন সঙ্গীকে অনুমতি দেওয়া যেতে পারে। নির্দিষ্ট ফরম্যাটে এই আবেদন জমা নেওয়া হবে ২০-৩০ জুলাই। দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, আধার এবং ভোটার কার্ডের তথ্যও দিতে হবে। আগামী ১৯ জুলাই স্থানীয় সংবাদপত্রে আবেদনপত্র আহ্বানের বিজ্ঞাপন প্রকাশ করা হবে।

আরও পড়ুন:  রাজ্যে বিশ্বমানের চিকিৎসা পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

---Advertisement---

Suman Debnath

Journalist

Related Stories

কমনওয়েলথ গেমসের উদ্বোধনের দিনেই ডোপিং-ধাক্কা ভারতের! নাম প্রত্যাহার জুডোকার, গ্লাসগোয় অভিযান শুরু জয় দিয়ে

কমনওয়েলথ গেমসের উদ্বোধনের দিনেই ডোপিং-ধাক্কা ভারতের! নাম প্রত্যাহার জুডোকার, গ্লাসগোয় অভিযান শুরু জয় দিয়ে

স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন ক্রীড়ামন্ত্রী

স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন ক্রীড়ামন্ত্রী

বাংলাতেও কি বিহারের মতো মদ বিক্রি বন্ধ হবে? বিধানসভায় জোর দাবি ভাতারের বিজেপি বিধায়কের

বাংলাতেও কি বিহারের মতো মদ বিক্রি বন্ধ হবে? বিধানসভায় জোর দাবি ভাতারের বিজেপি বিধায়কের

বরুণ বিশ্বাস হত্যা মামলায় নতুন মোড়! প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, পুলিশের দ্বারস্থ সহযোদ্ধা শিক্ষক

বরুণ বিশ্বাস হত্যা মামলায় নতুন মোড়! প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, পুলিশের দ্বারস্থ সহযোদ্ধা শিক্ষক

‘হিংসা নয়, আলোচনাই পথ’, ছাত্র বিক্ষোভ নিয়ে মোদীকে বার্তা আন্না হাজারের

‘হিংসা নয়, আলোচনাই পথ’, ছাত্র বিক্ষোভ নিয়ে মোদীকে বার্তা আন্না হাজারের

সুপ্রিম কোর্ট চত্বরে সংবিধানের প্রস্তাবনা পাঠ, দিল্লিতে পড়ুয়াদের মিছিলে ‘পুলিশি দমনপীড়ন’-এর অভিযোগে সরব আইনজীবীদের একাংশ

সুপ্রিম কোর্ট চত্বরে সংবিধানের প্রস্তাবনা পাঠ, দিল্লিতে পড়ুয়াদের মিছিলে ‘পুলিশি দমনপীড়ন’-এর অভিযোগে সরব আইনজীবীদের একাংশ

No comments to show.

Leave a Comment