আসন্ন উৎসবগুলির প্রস্তুতি ও প্রশাসনিক সমন্বয় নিয়ে নদিয়ায় গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করলেন শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র

By Suman Debnath

November 1, 2026 5:25 PM

আসন্ন উৎসবগুলির প্রস্তুতি ও প্রশাসনিক সমন্বয় নিয়ে নদিয়ায় গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করলেন শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র


আসন্ন কালীপুজো, ছটপুজো, কার্তিকপুজো, জগদ্ধাত্রীপুজো ও রাসযাত্রা উপলক্ষে উৎসবগুলির শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল আয়োজন নিশ্চিত করতে নদিয়া জেলার কৃষ্ণনগরে জেলা প্রশাসনিক ভবনে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শিল্প প্রতিমন্ত্রীমৌমিতা বিশ্বাস মিশ্র।

বৈঠকে আসন্ন উৎসবগুলিকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় প্রশাসনিক পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিটি উৎসব যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে প্রশাসনের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এই বৈঠকে উপস্থিত ছিলেন নদিয়া উত্তরের জেলা সভাপতি অর্জুন, নদিয়া দক্ষিণের জেলা সভাপতি অপর্ণা নন্দী, শান্তিপুরের বিধায়ক স্বপন কুমার দাস, কল্যাণীর বিধায়ক অনুপম বিশ্বাস, নবদ্বীপের বিধায়িকা শ্রুতি শেখর গোস্বামী, কৃষ্ণনগরের বিধায়ক তারক চট্টোপাধ্যায়, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, কৃষ্ণনগর উত্তরের বিধায়ক সাধন ঘোষ এবং চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ।

আরও পড়ুন:  ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, প্রবীর মাহাতো খুনের মামলায় বেনজির পদক্ষেপ এনএইএ আদালতের

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকবৃন্দ, পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং অন্যান্য জনপ্রতিনিধিরা।

বৈঠকে উৎসব পরিচালনার ক্ষেত্রে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি এবং পুজো ও উৎসব কমিটিগুলির মধ্যে নিবিড় সমন্বয় বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নদিয়া জেলার সমস্ত আসন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করাই এই বৈঠকের মূল লক্ষ্য।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment