---Advertisement---

ফেসবুক পেজের কভার পিকচার করলেন মদন, বাদ পড়লেন মমতা-অভিষেক

By Suman Debnath

July 18, 2026 4:30 PM

ফেসবুক পেজের কভার পিকচার করলেন মদন, বাদ পড়লেন মমতা-অভিষেক

---Advertisement---


বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান হয়ে গিয়েছে। রাজ্যসভা থেকে মোট চারজন সাংসদ পদত্যাগ করেছেন। লোকসভার ২০ জন সাংসদ এনসিপিআই দলে যোগ দিয়েছেন। এমনকী ৬০ জন বিধায়ক নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে বিধানসভা আলো করে বসেছেন। তাঁদের কাছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অতীত। এদেরকে এখন বেইমান তকমা দিয়ে কালীঘাট তৃণমূল একলা চলতে চাইছে। এবার নিজের সমাজমাধ্যম থেকে অতীত মুছে ফেললেন বিধায়ক মদন মিত্র।

এই পরিস্থিতিতে এবার একুশে জুলাই তাই পালন হচ্ছে দু’টো করে। ইতিমধ্যেই ভাল তৃণমূলে নাম লিখিয়েছেন মদন মিত্র। এই আবহে নিজের ফেসবুক পেজের কভার পিকচার করলেন মদন মিত্র। আর সেখান থেকে বাদ পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিবির বদল করার আগে সুর চড়িয়েছিলেন এঁদের বিরুদ্ধে। আগে মদন মিত্রের সঙ্গে ছবি থাকত মমতার অথবা অভিষেকের। শনিবার সেই মমতা-অভিষেকের ছবি মুছে ফেলে নিজের সমাজমাধমের পেজে পালাবদল ঘটালেন মদন মিত্র। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন:  ২১ জুলাইয়ে যানজটের শঙ্কা আউট, স্বাভাবিক পরিষেবা ইন

ইতিমধ্যেই কদিন আগে ফেসবুক লাইভে এসে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, যাঁরা যাবার তাঁরা একুশে জুলাইয়ের আগে লোটা-কম্বল নিয়ে চলে যান। কারণ এরপর নতুন করে শুরু করা হবে। তাঁদের আর ফেরানো হবে কিনা সে বিষয়ে তিনি কোনও আলোকপাত করেননি। কালীঘাট শিবির ত্যাগ করে মদন বিধানসভায় ছুটে যান। সেখানে গিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দোপাধ্যায়ের সঙ্গে হাত মেলান এবং নিজের অবস্থান স্পষ্ট করেন। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী এখন তাঁকেই সরিয়ে দিলেন।

তাছাড়া যাঁরা তৃণমূল কংগ্রেস ছেড়ে গিয়েছেন তাঁরা মেয়াদ শেষ হওয়ার পর কোথায় যান সেটাও দেখার বিষয়। তৃণমূল কংগ্রেসের আবার ভাল দিন আসতে পারে। এখন বিরোধী আসনে বসে কঠিন লড়াই করতে হচ্ছে। পরে ভাল সুযোগ আসতে পারে বলে মনে করেন নেতা-কর্মীরা। সেখানে একাধিক জায়গায় মদন বলেছেন যে কোনও সিদ্ধান্ত নিতে হলে মমতা তাঁকে অভিষেকের কাছে পাঠাতেন। দিনের পর দিন এই ধরণের ব্যবহার তিনি মেনে নিতে পারেননি। তাই এই বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শিবির বদলে একাধিক জায়গায় মদন তাঁর ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই প্রথমে ফোন থেকে মুছলেন মমতা এবং অভিষেকের ছবি। আর তারপর ফেসবুক পেজের কভার পিকচার থেকে মমতা-অভিষেককে সরিয়ে দিলেন একুশে জুলাইয়ের আগেই।

আরও পড়ুন:  ফিফা ফাইনালের আবহে দক্ষিণ কলকাতা সেবাশ্রমের শিশুদের বিশেষ উপহার পাঠালেন শুভেন্দু

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment