---Advertisement---

প্রেম ছিল মুখোশ, পরিণতি নিষিদ্ধ পল্লীতে

By Suman Debnath

August 8, 2026 5:55 PM

প্রেম ছিল মুখোশ, পরিণতি নিষিদ্ধ পল্লীতে

---Advertisement---


‘পরিণয়’ -পরিণতি পেল না। প্রেমিকার ঠাঁই হল কলকাতার নিষিদ্ধ পল্লীতে। প্রেমের পরিণতি গড়ালো গিয়ে ভয়ংকর অপরাধে। যা কোনোদিনই মেনে নেবে না সমাজ। নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে কলকাতায় এনে নিষিদ্ধ পল্লীতে বিক্রির অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে।

শুক্রবার ১০০ ডায়াল করে কলকাতা পুলিশকে বিষয়টি জানানো হয়। এই বিষয়ে চাইল্ড লাইন থেকেও পুলিশকে ইমেল করে বিষয়টি জানানো হয়েছিল। তারপরেই তদন্তে নামে বড়তলা থানার পুলিশ। এক ঘণ্টার মধ্যে দুর্গাচরণ মিত্র স্ট্রিটের একটি বাড়ি থেকে ১৬ বছরের নাবালিকাকে পুলিশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শফিকুল মোল্লা ওরফে বাবলু নামে এক যুবক ওই নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে উত্তর ২৪ পরগণা থেকে কলকাতায় নিয়ে আসে। এরপর শাহরুখ লস্কর নামে এক ব্যক্তির কাছে তাকে বিক্রি করে দেয়। ঘটনায় শফিকুল ও শাহরুখ-দু’জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন:  দিঘা জগন্নাথ মন্দিরে সরকারি অনুদান, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা রাধারমণ দাসের

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সোনাগাছি এলাকায় তল্লাশি শুরু করে বড়তলা থানার পুলিশ। বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালানোর পর দুর্গাচরণ মিত্র স্ট্রিটের একটি বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়। তার পরিচয়পত্র যাচাই করে বয়স নিশ্চিত করার পর তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ধৃত শফিকুলের বাড়ি শ্যামনগরে। সে এর আগে এই ধরনের ঘটনায় জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, শাহরুখ লস্কর কতদিন ধরে নারী পাচারের সঙ্গে যুক্ত এবং এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ধৃতদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, ধর্ষণ, শিশুকে অপহরণ-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। নাবালিকাকে আরও কোথাও পাচার করার পরিকল্পনা ছিল কি না, এই ঘটনায় আরও কতজন জড়িত এবং এর আগে আরও কেউ এই চক্রের শিকার হয়েছে কি না—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:  বেসরকারি বিএড কলেজে বেনিয়মের মৌচাকে ঢিল: অরাজকতা বন্ধে কড়া পদক্ষেপ রাজ্যের

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment