---Advertisement---

আগামী সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা, উত্তরে ভারী বৃষ্টি, জানাল আবহাওয়া দপ্তর

By Suman Debnath

July 17, 2026 5:01 PM

আগামী সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা, উত্তরে ভারী বৃষ্টি, জানাল আবহাওয়া দপ্তর

---Advertisement---


এখনই দুর্যোগ কাটছে না। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতাতেও। যে কারণে মহানগরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে একটানা ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। বাতাসে আর্দ্রতার পরিমাণ কিছুটা বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের ছয় জেলায় আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা। বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে। পাশাপাশি হাওড়া, হুগলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:  ১৪ বছর পর ফের খুলল বরুণ বিশ্বাস হত্যা মামলার ফাইল, পরিবারের সঙ্গে কথা বলল সিআইডি

যে কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। তবে কোথাও টানা এবং ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গপোসাগরের বুকে উদ্ভূত নিম্নচাপটি উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। তবে আগামী দু’দিনে নিম্নচাপটি ক্রমশ দুর্বল হয়ে ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। নিম্নচাপের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে এখনও দুর্যোগ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আবহাওয়া দপ্তর তার পূর্বাভাসে জানিয়েছে, জলপাইগুড়ি জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। যে কারণে উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় সোমবার অতিবৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সোমবার পর্যন্ত দুই দিনাজপুর, মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:  অভিষেকের ডিজে মামলায় বয়ান রেকর্ড বিজেপি বিধায়কের

গত কয়েক দিনের একটানা বৃষ্টিতে উত্তরবঙ্গের পাহাড়ি রাস্তায় ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় ধস নেমেছে। একাধিক নদীর জলস্তরও বেড়েছে। এরই মধ্যে ভুটানেও চলছে একটানা বৃষ্টি। ভুটানের পাহাড় থেকে জল নামতে শুরু করায় উত্তরবঙ্গের নদীগুলি আরও ভয়ানক হয়ে উঠেছে। যে কারণে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। বিশেষ করে নদী সংলগ্ন ও নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment