---Advertisement---

‘মানুষকে শান্তিতে থাকতে দিন’, শুভেন্দুর আদালত অবমাননার মামলা খারিজ

By Suman Debnath

July 27, 2026 7:10 PM

‘মানুষকে শান্তিতে থাকতে দিন’, শুভেন্দুর আদালত অবমাননার মামলা খারিজ

---Advertisement---


রাজ্য বিধানসভার নিরাপত্তা বিধি এবং অধ্যক্ষের ভূমিকা নিয়ে দায়ের হওয়া বহুল আলোচিত আদালত অবমাননার মামলায় ইতি টানল কলকাতা হাইকোর্ট। তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা আবেদন খারিজ করে বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দিলেন, ‘এই মামলা আর এগিয়ে নিয়ে যেতে চাই না। মানুষকে শান্তিতে থাকতে দিন।’

শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল, বিধানসভার ভেতরে নিরাপত্তারক্ষীদের প্রবেশ নিয়ে সচিবের নির্দিষ্ট নির্দেশিকা থাকলেও তা মুখ্যমন্ত্রী ও তৎকালীন শাসকদলের ক্ষেত্রে কার্যকর করা হত না। অথচ বিরোধী দলের বিধায়ক, বিশেষ করে শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিজেপি বিধায়কদের নিরাপত্তারক্ষীদের বিধানসভায় প্রবেশে বাধা দেওয়া হত। এই ঘটনাকে বৈষম্যমূলক এবং নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ তুলে তৎকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন তিনি।

মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী দাবি করেন, বারবার নোটিশ দেওয়া হলেও অভিযুক্ত পক্ষ আদালতে হাজির হয়নি। যা শাস্তিযোগ্য অপরাধ। তাই রুল জারির আবেদনও জানানো হয় আদালতের কাছে। তবে সেই আবেদন গ্রহণ না করে বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন, তিনি এই মামলা আর চালিয়ে নিয়ে যেতে আগ্রহী নন।

আরও পড়ুন: শুধু জমির মালিক নন, ক্ষতিপূরণ পাবেন ভাড়াটিয়ারাও! সিঙ্গুর মামলায় হাইকোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ

আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতিরও বড় পরিবর্তন হয়েছে। যে শুভেন্দু অধিকারী একসময় বিরোধী দলনেতা হিসেবে এই মামলা করেছিলেন, বর্তমানে তিনিই রাজ্যের মুখ্যমন্ত্রী। এই পরিবর্তিত বাস্তবতার প্রেক্ষিতেই বিচারপতি মন্তব্য করেন, ‘মানুষকে শান্তিতে থাকতে দিন।’ এরপরেই তিনি মামলাটি খারিজ করে দেন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment