---Advertisement---

রাজ্যপালের নামে ভুয়ো ফোন! সাইবার থানায় অভিযোগ, তদন্ত শুরু

By Suman Debnath

July 18, 2026 9:25 AM

রাজ্যপালের নামে ভুয়ো ফোন! সাইবার থানায় অভিযোগ, তদন্ত শুরু

---Advertisement---


রাজ্যপাল ও রাজভবনের আধিকারিকদের পরিচয় ভাঁড়িয়ে ফোন করার অভিযোগে সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করেছে লোক ভবন (রাজভবন)। ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে মামলা রুজু হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে বলে শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাজভবনের দাবি, ৯৮৩৬৫৪০১৬৩ নম্বর থেকে এক অজ্ঞাত ব্যক্তি পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং লোক ভবনের আধিকারিকদের পরিচয় দিয়ে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, শীর্ষ সরকারি আধিকারিক এবং অন্যদের ফোন করছেন। ওই ব্যক্তি রাজ্যপালের নামে বিভিন্ন নির্দেশ ও বার্তা দিচ্ছেন বলেও অভিযোগ।

 

এই ঘটনার জেরে রাজ্যপালের সচিব ড. সৌমিত্র মোহন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলের উপ-পুলিশ কমিশনার প্রদীপ কুমার যাদবের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগপত্রে ওই মোবাইল নম্বরের প্রকৃত ব্যবহারকারীকে চিহ্নিত করা, সমস্ত ইলেকট্রনিক প্রমাণ সংরক্ষণ করা এবং ভারতীয় ন্যায় সংহিতা, তথ্যপ্রযুক্তি আইন-সহ প্রযোজ্য ধারায় আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। বিষয়টির সংবেদনশীলতা বিবেচনা করে দ্রুত তদন্তেরও অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন:  নিট পরীক্ষায় ওএমআরে কারচুপি, হাইকোর্টে অভিযোগকারিনী

রাজভবনের তরফে সরকারি আধিকারিক ও সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, রাজ্যপাল বা লোক ভবনের কোনও আধিকারিকের পরিচয় দিয়ে আসা কোনও ফোন বা বার্তার সত্যতা যাচাই না করে তার ভিত্তিতে কোনও পদক্ষেপ না করতে। এ ধরনের ফোন বা তথ্য পেলে অবিলম্বে রাজভবনের সঙ্গে যোগাযোগ করারও আবেদন জানানো হয়েছে। ঘটনার তদন্তে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেল নেমেছে। তদন্তে ভুয়ো পরিচয় ব্যবহারকারী ব্যক্তি বা চক্রের পরিচয় এবং উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment