---Advertisement---

বিদ্রোহী শিবিরে এবার ব্রাত্য-সন্ধ্যারানী-তাপস! একুশের আগে বড় ভাঙন কালীঘাটের

By Suman Debnath

July 17, 2026 3:10 PM

বিদ্রোহী শিবিরে এবার ব্রাত্য-সন্ধ্যারানী-তাপস! একুশের আগে বড় ভাঙন কালীঘাটের

---Advertisement---


২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে যে বিদ্রোহের আগুন জ্বলেছিল সেটা ক্রমেই দাবানলের আকার ধারণ করেছে। একদিকে দলের ভরাডুবি অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক লাইভে দল ছাড়ার বার্তা দেওয়ায় সংখ্যা আরও বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। সুতরাং কালীঘাট তৃণমূল এখন অস্তিত্ব সংকটে পড়েছে। এই পরিস্থিতির মধ্যেই খুব শীঘ্রই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবিরে নাম লেখাতে চলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এবং সন্ধ্যারানী টুডু। রাজ্য-রাজনীতিতে এখন এমন গুঞ্জনই তৈরি হয়েছে।

এদিকে লোকসভার ২০ জন সাংসদ এনসিপিআই দলে যোগ দিয়েছেন। রাজ্যসভার তিনজন সাংসদ পদত্যাগ করে বিজেপির প্রার্থী হয়েছেন। আবার কোয়েল মল্লিক তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। বিধানসভায় ৬০ জন বিধায়ক আলাদা হয়ে গিয়েছেন। বহু নেতারাও চলে গিয়েছেন। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকে একেবারে অন্তরালে চলে যান ব্রাত্য বসু। এবার তিনি ঋতব্রত শিবিরে যোগ দিতে চলেছেন বলে সূত্রের খবর। ব্রাত্য বসুর পাশাপাশি মানবাজারের প্রভাবশালী আদিবাসী নেত্রী সন্ধ্যারাণী টুডুও ঋতব্রত শিবিরের বিদ্রোহী জোটে যোগ দিতে পারেন বলে গুঞ্জন চরমে উঠেছে।

আরও পড়ুন:  যে কোনও সময় হতে পারেন গ্রেফতার! আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টে অনুব্রত

অন্যদিকে শুক্রবার বনগাঁর সাংগঠনিক জেলার সভাপতি তথা প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস বিধানসভায় গিয়ে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন। এটা বড় ভাঙন বলেই মনে করা হচ্ছে। আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। তারপর আবার তৃণমূলে ফিরে আসেন। এবার ঋতব্রত শিবিরে যোগ দিলেন। কিন্তু ব্রাত্য বসু নিজে মুখে স্বীকার করেননি যে, ঋতব্রত শিবিরে যোগ দেবেন তিনি। তবে যেভাবে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে মদন মিত্র, বিশ্বজিৎ দাস বিদ্রোহী শিবিরে যোগ দিলেন তাতে যে কোনও সময় যে কেউ শিবির বদল করে ঋতব্রত শিবিরে আসতেই পারেন।

তাছাড়া ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস আগেই সরে গিয়েছেন। মণীশ গুপ্ত তৃণমূল ছেড়ে দিয়েছেন একুশে জুলাইয়ের আগে। এবার একে একে রোজই যোগদান করছেন। এই আবহে একদিন আগেই ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘যাদের যাদের যাওয়ার আছে বিজেপিতে পুলিশ, ইডি, সিবিআই, সিআইডি, আইসি, ওসি, এসটিএফ, মামলার চাপে। তাদের হাতজোড় করে বলব যাদের যাদের যাওয়ার আছে ২১ জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেওয়ার, লোটাকম্বল নিয়ে চলে যান। দয়া করে আমরা যে দল তৈরি করেছি তাকে কলুষিত করবেন না। আপনি দল ছাড়তেই পারেন, তাতে আমরা দুর্বল হবো না।’

আরও পড়ুন:  হাতছাড়া হল তৃণমূলের গ্রাম পঞ্চায়েত,  ক্ষমতায় বিজেপি,  উন্নয়নের প্রতিশ্রুতি নতুন প্রধানের

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment