মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই পদক্ষেপ, রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের সদস্যকে চাকরি দেবে সরকার

By Suman Debnath

November 1, 2026 11:40 AM

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই পদক্ষেপ, রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের সদস্যকে চাকরি দেবে সরকার


মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই জারি বিজ্ঞপ্তি। শনিবার শুভেন্দু অধিকারী গড়বেতার সভা থেকে ঘোষণা করেছিলে, রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের একজনকে রাজ্য চাকরি দেবে। সেই ঘোষণা মতোই বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। শনিবার রাতেই মুখ্যসচিব মনোজ আগরওয়ালের স্বাক্ষরিত সেই নির্দেশিকা জারি করা হয়েছে।

রাজ্য সরকার গ্রুপ ডি স্তরে নিয়োগ দেবে। নবান্ন প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য জেলাশাসকদের উপর দায়িত্ব দিয়েছে। তাঁরাই রাজনৈতিক হিংসার ঘটনাবলী দেখে নিয়োগের গ্রুপ ডি স্তরে নিয়োগ নিয়ে পদক্ষেপ নেবেন।

মুখ্যসচিবের স্বাক্ষরিত ওই নির্দেশিকাতেও বলা হয়েছে, রাজনৈতিক হিংসায় যাঁদের প্রাণ গিয়েছে, তাঁদের পরিবারের মধ্যে একজনকে রাজ্য সরকার চাকরিতে নিয়োগ করবে। উল্লেখ্য, ২০২১ সালের ভোটের পর থেকে রাজনৈতিক হিংসার অভিযোগ তোলার পাশাপাশি বিজেপি নেতারা এরকম প্রতিশ্রুতির কথা বলতেন।

আরও পড়ুন:  বৃদ্ধার জমি দখল করে পার্টি অফিস তৃণমূলের, ফেরতের ব্যবস্থা করলেন বিজেপি বিধায়ক

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার রিভিউতে ১০ নম্বর বাড়ল কেন? পরীক্ষককে নিয়ে পদক্ষেপের পথে পর্ষদ

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে তারা রাজনৈতিক হিংসায় প্রাণ হারানো কর্মীদের পাশে দাঁড়াবেন বলে জানাতেন। তবে প্রথম বিজেপি সরকারই রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের সাহায্যের জন্য একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করল। রাজ্যে বিজেপি সরকার গঠন করার পর থেকে ইতিমধ্যেই একের পর এক প্রতিশ্রুতি রাখতে শুরু করেছে। এবার এই প্রতিশ্রুতিও রাখল শুভেন্দুর সরকার।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment