ভোটাধিকার রক্ষার দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের সমাবেশ, ৫০ হাজার জমায়েতের লক্ষ্য

By Suman Debnath

November 1, 2026 11:27 AM

ভোটাধিকার রক্ষার দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের সমাবেশ, ৫০ হাজার জমায়েতের লক্ষ্য

 ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগকে সামনে রেখে রবিবার দিল্লির রামলীলা ময়দানে শক্তি প্রদর্শনে নামছে বিরোধী জোট ইন্ডিয়া। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই সমাবেশ। আয়োজকদের আশা, ৫০ হাজারের বেশি মানুষ এতে যোগ দেবেন।

কংগ্রেসের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে যোগ দিচ্ছে জোটের একাধিক শরিক দল।কয়েকজন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলের শীর্ষ নেতাদেরও উপস্থিত থাকার কথা। রাহুল গান্ধী ছাত্রছাত্রী, নাগরিক সমাজ এবং সাধারণ মানুষের কাছে সমাবেশে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন। তাঁর বক্তব্য, এই লড়াই শুধু ভোটাধিকার নয়, গণতন্ত্র ও সংবিধান রক্ষারও।

বড় জমায়েত ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।মোতায়েন থাকবেন ৩ হাজারের বেশি পুলিশকর্মী এবং ১০ হাজার আধাসামরিক বাহিনীর সদস্য। সমাবেশ থেকে মিছিল করে যন্তর মন্তরে যাওয়াও নিষিদ্ধ।

আরও পড়ুন:  ৪ বছরে ট্রেন থেকে চুরি ১০০ কোটির বেশি সম্পত্তি

এদিকে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল। তাঁর দাবি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে এবং জ্ঞানেশ কুমার আর ওই পদে থাকতে পারবেন না।

বিজেপি অবশ্য বিরোধীদের এই কর্মসূচিকে গণতন্ত্রের নামে প্রহসন বলে কটাক্ষ করেছে। অন্যদিকে, স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে কেনাকাটা করে তাঁদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন রাহুল।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment