---Advertisement---

‘পদ্মফুলটা রাখেননি তো আবার?’ তৃণমূলের প্রতীক বিতর্কে মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের, রাজনৈতিক তরজা তুঙ্গে

By Suman Debnath

August 3, 2026 1:35 PM

‘পদ্মফুলটা রাখেননি তো আবার?’ তৃণমূলের প্রতীক বিতর্কে মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের, রাজনৈতিক তরজা তুঙ্গে

---Advertisement---


তৃণমূলের নতুন লোগো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের প্রতীক ও দলীয় পরিচয় নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। সোমবার সকালে প্রাতঃভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তৃণমূলের সম্ভাব্য নতুন লোগো প্রসঙ্গ উঠতেই তিনি ব্যঙ্গ করে বলেন, “পদ্মফুলটা রাখেননি তো আবার?” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

সোমবার সকালে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাব দেন দিলীপ ঘোষ। তৃণমূলের নতুন লোগো বা প্রতীক তৈরির প্রসঙ্গ উত্থাপিত হলে তিনি বলেন, “পদ্মফুলটা রাখেননি তো আবার? এসব জোড়াফুল, গোটাফুল চলতেই থাকবে। ফুল নিয়ে কী করবে? পার্টি অফিস নেই, অ্যাকাউন্ট নেই, বিধায়ক নেই। এখন তো অস্তিত্ব রক্ষার লড়াই চলছে।”

আরও পড়ুন:  উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার, প্রয়াণ দিবসে আবক্ষ মূর্তি উন্মোচন করে একাধিক বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

দিলীপ ঘোষের এই মন্তব্য স্পষ্টতই তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করেই করা হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষের সামনে আরও একাধিক রাজনৈতিক বিষয় উঠে আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), বিজেপির অভ্যন্তরীণ পরিস্থিতি, দলের মধ্যে ‘বেনোজল’ প্রবেশের অভিযোগ এবং সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক বিতর্ক নিয়েও তাঁকে প্রশ্ন করা হয়। বিভিন্ন ইস্যুতেই তিনি নিজের অবস্থান তুলে ধরেন। এছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) এবং লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)-কে ঘিরে সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গেও তাঁর কাছে প্রশ্ন রাখা হয়।

দিলীপ ঘোষের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক তরজা আরও জোরালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী দিনে তৃণমূল বা অন্য রাজনৈতিক দলের তরফে এই মন্তব্যের জবাব আসে কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:  ২১ জুলাইয়ের সকালে বদলে গেল কলকাতার ছবি! শিয়ালদহে নেই তৃণমূলের চেনা ভিড়, বদলে গেল রাজনৈতিক সমীকরণ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment