---Advertisement---

নিট কাণ্ডে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা,খুশিতে পানাগড়ে মিষ্টি বিতরণ কংগ্রেসের

By Suman Debnath

July 26, 2026 5:10 PM

নিট কাণ্ডে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা,খুশিতে পানাগড়ে মিষ্টি বিতরণ কংগ্রেসের

---Advertisement---


সম্প্রতি নিটের প্রশপত্র ফাঁস হওয়ার পরে বাতিল হয় পরীক্ষা।এর পরেই একের পর এক পরীক্ষার্থী আত্মহত্যা করে। ঘটনার প্রতিবাদে সমাজ মাধ্যমে তরুণ প্রজন্ম প্রতিবাদে সরব হয়।এর পরেই দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি মন্তব্য করেন।

যাদের কোনো কাজ থাকে না ঘরে বসে তারা শুধু সমাজ মাধ্যমে বসে নিজের মত মন্তব্য করতে থাকে।তারা এক প্রকার আরশোলা। তরুণ প্রজন্মকে আরশোলার সাথে তুলনা করার পরেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে দেশ জুড়ে।ককরোজ জনতা পার্টি নাম দিয়ে শুরু হয় আন্দোলন।

গত প্রায় এক মাস ধরে দিল্লির যন্তর মন্তরে শুরু হয় ছাত্রদের অবস্থান বিক্ষোভ।সেই বিক্ষোভে সামিল হয় একের পর এক বিশিষ্ট ব্যক্তিরা।এর পরেই ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ করার ঘটনা ঘটে।বিক্ষোভ আরও জোরালো হলে শেষ মেষ আন্দোলনকারীদের দাবি মেনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেন।

আরও পড়ুন:  কলকাতার আবহাওয়া: ঘণ্টাখানেকের বৃষ্টিতেই জলমগ্ন শহরের একাধিক এলাকা, গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

শেষ হয় ককরোজ জনতা পার্টির আন্দোলন।তবে দেশে এই প্রথমবার ছাত্র আন্দোলনের জেরে কোনো মন্ত্রীর পদত্যাগের ঘটনায় খুশির হওয়া বইতে থাকে দেশ জুড়ে।সেই খুশিয়ে পানাগড় বাজারে চৌমাথা মোড়ে কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষকে মিষ্টি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র শর্মা,ব্লকের সহ সভাপতি শেখ মহিম,কাঁকসা ব্লকের, কাঁকসা অঞ্চল সভাপতি, শংকর সাউ,ব্লকের যুব সভাপতি শেখ বাবুল,ব্লকের কিষান সেলের সভাপতি শেখ ফিরোজ সহ অন্যান্যরা।

ধর্মেন্দ্র শর্মা বলেন,যেভাবে  শিক্ষা ব্যবস্থার অবনতি ঘটেছিল,তার পরিবর্তন হওয়ার দরকার ছিল।ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন করছিল।কিন্তু আর এস এস ও বিজেপির নেতা রা তাদের উপর চড়াও হয় তাদের লাঠিপেটা করলো।বহু ছাত্র কে মিথ্যা অভিযোগ দিয়ে কেস দিলো।এতো কিছুর পরে নিজেদের দাবিতে অনড় থাকে ছাত্ররা।শেষ মেষ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শিক্ষা মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন।তার ইস্তফা ছাত্র দের জয় এটাই প্রমান করে।খবর ছড়িয়ে পড়তে দেশ জুড়ে খুশিতে মেতে ওঠে ছাত্র সমাজ।ছাত্রদের জয়ের খুশিতে তারা মানুষকে মিষ্টি মুখ করাতে পানাগড় বাজারে মিষ্টি বিতরণ করেন।

আরও পড়ুন:  স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইটে মিলবে রাজ্যের সব মামলার এফআইআর! সময় বেঁধে সব ডিসিদের নির্দেশ দিল লালবাজার

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment