---Advertisement---

অভিষেকের ‘ডিজে’ মামলায় সাক্ষী বিজেপি বিধায়ক, বয়ান রেকর্ড করবে সিআইডি

By Suman Debnath

July 10, 2026 9:45 AM

অভিষেকের ‘ডিজে’ মামলায় সাক্ষী বিজেপি বিধায়ক, বয়ান রেকর্ড করবে সিআইডি

---Advertisement---





ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডিজে’ মন্তব্য মামলায় বিজেপি বিধায়ককে তলব করল সিআইডি। তদন্তের স্বার্থে গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করকে সাক্ষী হিসেবে বয়ান রেকর্ড করতে চাইছে সিআইডি। বৃহস্পতিবার দুপুর ১২টায় তাঁকে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। সিআইডি সূত্রের খবর, ওই দিন তাঁর বয়ান নথিভুক্ত করবেন তদন্তকারী আধিকারিকেরা।

বাগুইআটির বাসিন্দা রাজীব সরকারের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই ‘ডিজে’ মামলার তদন্ত করছে সিআইডি। অভিযোগকারীর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্য উস্কানিমূলক ছিল এবং তা আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে।

তদন্তকারীদের দাবি, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন বিকর্ণ নস্করের উপর হামলার অভিযোগ ওঠে। এই মামলার ক্ষেত্রে ওই অভিযোগ খতিয়ে দেখা হতে পারে। বিকর্ণের অভিযোগ, গণনাকেন্দ্র থেকে কর্মী-সমর্থকদের নিয়ে গোসাবায় ফেরার পথে ক্যানিংয়ে তাঁর উপর হামলা চালানো হয়।

আরও পড়ুন:  ১৪ বছর পর ফের খুলল বরুণ বিশ্বাস হত্যা মামলার ফাইল, পরিবারের সঙ্গে কথা বলল সিআইডি

তিনি দাবি করেন, বিজেপির একাধিক কর্মী-সমর্থকদের নিয়ে গোসাবায় ফেরার পথে ক্যানিংয়ে তাঁর উপর হামলা চালানো হয়। বিকর্ণের আরও অভিযোগ, হামলার সময় ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস একটি দলীয় কার্যালয়ে ছিলেন। তৃণমূল কর্মীরা ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগান দিচ্ছিলেন। এই ঘটনার পর তিনি ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অন্যদিকে, পরেশরাম দাস হামলার অভিযোগ মানতে নারাজ। তাঁর বক্তব্য, ফল ঘোষণার রাতে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মীদের সামান্য বচসা হয়েছিল মাত্র। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং কোনও হামলার ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেছেন। একটি ছোট ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে বড় করে দেখানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সিআইডি সূত্রের খবর, ক্যানিংয়ের ওই ঘটনার সঙ্গে ‘ডিজে’ সংক্রান্ত মামলার যোগসূত্র হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই বিকর্ণ নস্করের সাক্ষ্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা। এদিকে, ‘ডিজে’ মামলায় আদালতেও চাপে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:  কলকাতার আবহাওয়া: ঘণ্টাখানেকের বৃষ্টিতেই জলমগ্ন শহরের একাধিক এলাকা, গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি চেয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে সিআইডি। নির্ধারিত দু’টি তারিখে অভিষেক কণ্ঠস্বরের নমুনা দিতে হাজির হননি। এই প্রক্রিয়া থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও সেখানেও স্বস্তি পাননি তিনি।

বুধবার বিধাননগরের নিম্ন আদালতে নির্ধারিত হাজিরাও এড়িয়ে যাওয়ার পর তদন্তে অসহযোগিতার অভিযোগ তোলে সিআইডি। আদালত আগামী ১৮ জুলাই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য নতুন তারিখ নির্ধরণ করেছে।

 

 

 

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment