রাজ্যে অস্ত্র ঢোকার করিডরে কড়া নজর রাখতে চলেছে রাজ্য গোয়েন্দা দফতর। এসটিএফ, জেলা বা কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য গোয়েন্দা দফতরও সজাগ থাকবে বেআইনি অস্ত্র আমদানি ও রফতানির ক্ষেত্রে বলে সূত্রের খবর।
ওপর মহলের নির্দেশ মত জেলার দায়িত্বে থাকা গোয়েন্দা দফতরের আধিকারিক এবং জেলা পুলিশের আধিকারিকের সঙ্গে বাড়ানো হচ্ছে সমন্বয়। কোথাও যেন কোনও ফাঁক-ফোঁকড় না থাকে তার দিকেই এখন নজর রাজ্য পুলিশের গোয়েন্দাদের।
সমন্বয বাড়িয়ে নাকা তল্লাশিতেও জোর দিচ্ছে রাজ্য গোয়েন্দা বিভাগ। জাতীয় সড়কগুলিতেও বাড়োন হয়েছে নজরদারি। পুলিশ সূত্রের খবর অপরাধ দমন করতে যা যা লাগে তার দিকেই নজর দিয়েছেন গোয়েন্দার। বিশেষ করে সীমান্তবর্তী জেলা গুলিতে নজরদারি বাড়ানো হয়েছে বলেও সূত্রের খবর।
গত একমাসের পরিসংখ্যান দেখলেই বোঝা যায় কতটা তৎপরতার সঙ্গে অস্ত্র উদ্ধারের কাজে হাত দিয়েছে পুলিশ।
পাণ্ডবেশ্বর ও বীরভূম (নভেম্বর ২০২৬): ৩ ও ৫ নভেম্বর ২০২৬ তারিখে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পাণ্ডবেশ্বর ও বীরভূমে ২১টি আগ্নেয়াস্ত্র (যার মধ্যে ৬টি লঙ মাস্কেট, ৪টি ৭ মিমি পিস্তল এবং ১১টি পাইপগান) এবং ৬৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় এবং শেখ শাহজাহান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
নাদিয়াল, কলকাতা (অক্টোবর ২০২৬): ১৩ অক্টোবর ২০২৬ তারিখে কলকাতার নাদিয়ালের আইয়ুবনগরে একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানায় হানা দিয়ে দুটি ৭ এমএম বন্দুক, দুটি দেশি পিস্তল, কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে রাজ্য এসটিএফ।
মুর্শিদাবাদ (আগস্ট ২০২৬): শক্তিপুর ও অন্যান্য এলাকায় অভিযানে একাধিক আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।
সন্দেশখালি (জুন ২০২৬): উত্তর ২৪ পরগনার সন্দেশখালির একটি পুকুর থেকে বিশাল পরিমাণ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে এসটিএফ
এক পুলিশ আধিকারিকের কথায় এই নির্দেশ নতুন নয়। তবে প্রতি বৈঠকে নতুন নতুন সংযোজন করা হচ্ছে। অন্যদিকে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আরও বাড়ানোর নির্দেশও রয়েছে পুলিশের কাছে। এক কথায় পরিকাঠামো এতদিন ছিল দুর্বল। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রচেষ্টায় পরিকাঠামোর বাড়ানো হচ্ছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই রাজ্যে অপরাধ দমনে আদা-জল খেয়ে নেমেছে রাজ্য পুলিশ। আগে যে কাজ করতে দিনের পর দিন সময় যেত এখন মুহূর্তের মধ্যে সেই কাজ হয়ে যাচ্ছে। দুর্নীতি ও অপরাধে জিরো টলারেন্স নিয়েছে রাজ্য।

Leave a Comment