---Advertisement---

উল্টোডাঙায় যুবকের অস্বাভাবিক মৃত্যু – Dainik Statesman

By kolamkotha.com

September 6, 2026 6:35 PM

উল্টোডাঙায় যুবকের অস্বাভাবিক মৃত্যু – Dainik Statesman

---Advertisement---


রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ উল্টোডাঙা থানার অন্তর্গত ৪ নম্বর বসন্তী কলোনির একটি ঘর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম মাধাই হালদার (৩২)। তাঁর বাবার নাম পাঁচু হালদার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘরের ছাদের বাঁশের কাঠামো থেকে গামছার সাহায্যে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পাওয়া যায়। দ্রুত তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।

 

গড়িয়াহাটে পরিত্যক্ত ঘরের আবর্জনায় আগুন

রবিবার রাত ১টা ৫০ মিনিট নাগাদ গড়িয়াহাট রোডে একটি পরিত্যক্ত একতলা ঘরের ভিতরে জমে থাকা আবর্জনায় আগুন লাগে। ২/১, গড়িয়াহাট রোড, বালিগঞ্জ ফাঁড়ির কাছে ওই জায়গায় আগুন দেখতে পেয়ে খবর দেওয়া হয় দমকলে। একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনও হতাহত বা আটকে পড়ার খবর নেই। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

---Advertisement---

No comments to show.

Leave a Comment