রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ কেন্দ্রীয় সরকারের ডাকে দিল্লি যাচ্ছেন। রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বেশ কিছু বৈঠকও রয়েছে তাঁর। আজ রাতেই কলকাতা ফিরে আসবেন শুভেন্দু (Suvendu Adhikari)। এছাড়া দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকেও বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। রাজনৈতিক মহলে এমনটাই জল্পনা। সূত্রের খবর, আজ দুপুর ১টায় দিল্লি হেলি রোডের বঙ্গভবনে এই বৈঠক হওয়ার কথা। এই বৈঠকে এনসিপিআইয়ের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
সংসদের বাদল অধিবেশনের শুরুতেই এই বৈঠকের পরিকল্পনা করা হয়েছিল। প্রথমে ঠিক হয়েছিল, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) বৈঠক হবে। পরে স্থান পরিবর্তন করে বঙ্গভবনে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বাংলায় জরুরি কাজ থাকা গত ২৮ জুলাই দিল্লি যেতে পারেননি মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। ফলে পিছিয়ে যায় বৈঠক। অবশেষে বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে নতুন করে সময় নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: কালীঘাট তৃণমূলের ‘ফ্রিজ’ অ্যাকাউন্টে সুপ্রিমের মানবিক ভাবনা! দৈনন্দিন খরচে টাকা ছাড়ার পথ খুঁজতে ইডিকে নির্দেশ
সূত্রের খবর, আগামীকালের বৈঠকে কতজন এনসিপিআই সাংসদ উপস্থিত থাকবেন, তা নিয়েও রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ২০ জন সাংসদের অংশগ্রহণের কথা শোনা গিয়েছিল। মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) এই বৈঠক প্রসঙ্গে এনসিপিআই সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন, ‘বিজেপির সঙ্গে মিশে যাওয়ার কথা আমাদের কেউ ভাবছে বলে আমার মনে হয় না। ভবিষ্যৎ কে বলতে পারে? এর আগে এলাকার উন্নয়ন নিয়ে কথা বলতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে আমরা কখনও দু- জন, কখনও তিন জন সাক্ষাৎ করেছি। মুখ্যমন্ত্রী তহবিল নিয়ে যে সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা নিয়ে আলোচনা করতে দেখা করেছি।’
আজ সকালে এনসিপিআই সাংসদরা এনডিএ-র ‘মঙ্গল মিলন’ বৈঠকেও অংশ নেবেন বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে তাঁদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে। যদিও লোকসভায় এখনও এনসিপিআই সাংসদদের অবস্থান নিয়ে স্পিকার ওম বিড়লার তরফে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বাড়ানোর সংশোধনী বিল পাস লোকসভায়
এনসিপিআইয়ের কয়েকজন সাংসদের অভিযোগ, নিজেদের এলাকায় কাজ করতে গিয়ে তাঁরা স্থানীয় পুলিশ প্রশাসনের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাচ্ছেন না। এমনকি কয়েকজন সাংসদদের এখনও এলাকায় ঢুকতে সমস্যা হচ্ছে বলে দাবি করা হয়েছে। আগামীকালের বৈঠকে মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) কাছে এই বিষয়গুলি তুলে ধরা হতে পারে।
ফলে মঙ্গলবারের বঙ্গভবনের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে। এনসিপিআইয়ের ভবিষ্যৎ অবস্থান এবং সাংসদদের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের দিকে এখন নজর রয়েছে সকলের।
Leave a Comment