---Advertisement---

সেপ্টেম্বর থেকে সরকারি কাজে বাধ্যতামূলক বাংলা, বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

By Suman Debnath

July 20, 2026 11:25 AM

সেপ্টেম্বর থেকে সরকারি কাজে বাধ্যতামূলক বাংলা, বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

---Advertisement---


পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভাষানীতিতে বড় পরিবর্তনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে রাজ্যের সমস্ত সরকারি স্তরে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হবে। সরকারি দপ্তরগুলির মধ্যে চিঠিপত্র আদান-প্রদান থেকে শুরু করে প্রশাসনিক কাজকর্মে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সরকারি ব্যবস্থায় বাংলা ভাষার ব্যবহার আরও সুসংহত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, রাজ্যের সমস্ত সরকারি দপ্তর, সংস্থা ও প্রশাসনিক স্তরে বাংলা ভাষাতেই সরকারি যোগাযোগের উপর জোর দেওয়া হবে।

সরকারি চিঠিপত্রে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ সরকারের সব দপ্তরে সরকারি চিঠিপত্র ও প্রশাসনিক নথিপত্র মূলত বাংলা ভাষাতেই তৈরি ও আদান-প্রদান করা হবে। এর মাধ্যমে প্রশাসনিক কাজে বাংলা ভাষার ব্যবহার আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন:  ‘যারা যাওয়ার, চলে যাক’, দল ভাঙনের মাঝেই লড়াইয়ের ডাক মমতার, ‘শূন্য’ থেকে ফের শুরু করার বার্তা

বিস্তারিত আসছে

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment