বছরের পর বছর ধরে জমে থাকা মামলার পাহাড়, বিচার পেতে দীর্ঘ অপেক্ষা এবং বিচারপতির শূন্যপদ—এই তিন সমস্যার মাঝেই বড় স্বস্তির খবর কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে একসঙ্গে আটজন নতুন বিচারপতি পেতে চলেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবারই শপথ গ্রহণ করবেন নব নিযুক্ত বিচারপতিরা।
গত ১২ মে সুপ্রিম কোর্টের (Supreme Court) কলেজিয়াম কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি হিসেবে নয়জন আইনজীবীর নাম কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করেছিল। সূত্রের খবর, তাঁদের মধ্যে আটজন বিচারপতি নিয়োগের ব্যাপারে রাষ্ট্রপতি ভবন ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে। ফলে দীর্ঘদিন ধরে চলা বিচারপতির শূন্যপদ অনেকটাই পূরণ হবে বলে মনে করছেন কলকাতা হাকোর্টের (Calcutta High Court) আইনজীবি মহলের একাংশ।
আরও পড়ুন: এফআইআর জটে জর্জরিত অভিষেক! সিবিআই তদন্ত কি চান অভিষেক? প্রশ্ন রাজ্যের
নতুন বিচারপতি হিসেবে শপথ নিতে চলেছেন আর্যক দত্ত, অতরূপ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ দে, পার্থসারথি রায়, সুদীপ দেব, অনুজ সিং, অর্জুন রায় মুখোপাধ্যায় এবং নিষাদ মেদেরা। বর্তমানে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) অনুমোদিত বিচারপতির সংখ্যা ৭২ হওয়া দরকার। তবে সেই সংখ্যার তুলনায় কর্মরত বিচারপতির সংখ্যা অনেক কম। নতুন আটজন বিচারপতি (Calcutta High Court) যোগ দিলে সেই সংখ্যা বেড়ে হবে ৪৯।
আইনজীবী মহলের একাংশের মতে, গত দুই দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে এতজন বিচারপতির নিয়োগের নজির কার্যত নেই।
দীর্ঘদিন ধরেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিচারপতির শূন্যপদ নিয়ে উদ্বেগ ছিল। যে কারণে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) কাজকর্ম প্রায় থমকে গিয়েছিল। মামলার সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় বিচারপ্রার্থীদের ভোগান্তিও বাড়ছিল।
আরও পড়ুন: বিদেশে চিকিৎসার ছাড়পত্র মিলবে? অভিষেকের আবেদনে সুপ্রিম কোর্টে আজ ভাগ্য নির্ধারণ
শুধু মূল বেঞ্চ (Calcutta High Court) নয়, আন্দামান ও জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেও নিয়মিত শুনানি চলায় প্রতি ১৫ দিনের জন্য চারজন বিচারপতিকে সেখানে দায়িত্ব পালন করতে যেতে হয়। ফলে মূল বেঞ্চে মামলার নিষ্পত্তির গতি ব্যাহত হয়।আইনজীবীদের আশা, নতুন বিচারপতিদের যোগদানে শুধু শূন্যপদই কমবে না, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বহু মামলার শুনানি ও নিষ্পত্তির গতিও উল্লেখযোগ্যভাবে বাড়বে।
Leave a Comment