---Advertisement---

শহর জল-মুক্ত রাখতে প্রায় ৪২ হাজার গালিপিট সাফ করল কলকাতা কর্পোরেশন

By Suman Debnath

July 17, 2026 6:10 PM

শহর জল-মুক্ত রাখতে প্রায় ৪২ হাজার গালিপিট সাফ করল কলকাতা কর্পোরেশন

---Advertisement---


রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেই বিজেপি সরকার কলকাতাবাসীকে জলযন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার কথা বলেছিলেন। শহরের নিকাশী ব্যবস্থার হাল হকিকত খতিয়ে দেখতে পথে নেমেছিলেন খোদ পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বর্ষার আগে সমস্ত নিকাশি নালা ও খালগুলি পরিষ্কার করার কথা বলেছিলেন মন্ত্রী। তার পরই জোর কদমে মাঠে নেমেছে কলকাতা পুরসভা। বর্ষার জেরে কলকাতা শহরে জল-যন্ত্রণা ঠেকাতে সক্রিয় হয়েছে কলকাতা পুরসভা। তবে শহরবাসীকে জলবন্দি অবস্থা থেকে রক্ষা করতে বছরের শুরু থেকেই প্রস্তুতি শুরু করে পুরসভা। এরপর রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই সেই কাজে গতি আরও বেড়েছে। জানা গিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাস, অর্থাৎ জানুয়ারি থেকে জুনের মধ্যে শহরের ১৬টি বরো এলাকায় রেকর্ড সংখ্যক গালিপিট সাফাই করা হয়েছে। পুরসভার নিকাশি বিভাগের খতিয়ান থেকে জানা গিয়েছে, ২০২৬-এর জুন পর্যন্ত অর্থাৎ বছরের প্রথম  ছয় মাসে কলকাতায় ৪১ হাজার ৯৭৯টি গালিপিট সাফাই করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী গালিপিট সাফাইয়ে শীর্ষে রয়েছে কলকাতা কর্পোরেশনের ৭ নম্বর বরো। সেখানে গত ছয় মাসে ৪ হাজার ৯৩২টি গালিপিট সাফাই করা হয়েছে। উল্লেখ্য, পুরসভার সাফাই কর্মীরা জানিয়েছেন, পলিথিন ও অন্যান্য আবর্জনা জমে থাকার কারণে গালিপিট ও নিকাশি নালাগুলো বন্ধ হয়ে যায়। সে কারণেই জল বেরিয়ে যেতে পারে না। ফলে বিভিন্ন এলাকায় জল জমে। মানুষ একটু সচেতন হলে এই সমস্যা অনেকটাই এড়ানো যায়।

আরও পড়ুন:  কলকাতা বন্দর এলাকায় ভুয়ো কলসেন্টারের পর্দাফাঁস, বড় অভিযানে মিলল সাফল্য

এই মুহূর্তে কলকাতা কর্পোরশনে নির্বাচিত বোর্ড নেই। প্রশাসকের মাধ্যমে চলছে পুরসভার কাজ। তবে শহরবাসীকে কোনও রকম সমস্যায় পড়তে দিতে নারাজ পুর কর্তৃপক্ষ। যে কারণে বর্ষার আগে থেকেই শুরু হয়েছে নিকাশি ব্যবস্থা সংস্কারের কাজ। বর্ষা নেমে যাওয়ায় সেই কাজের গতি আরও বেড়েছে। বিশেষ করে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী নিজে পথে নামায় পুর কর্তৃপক্ষ আরও সতর্ক ও সক্রিয় হয়েছে। সে কারণেই জোরকদমে প্রতিটি ওয়ার্ডেই চলছে গালিপিট সাফাইয়ের কাজ।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment