ফের বোমাতঙ্ক দমদম বিমানবন্দরে

By Suman Debnath

October 23, 2026 2:55 PM

ফের বোমাতঙ্ক দমদম বিমানবন্দরে

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ফের বোমাতঙ্ক। শুক্রবার সকালে মহিলাদের শৌচালয়ে একটি চিরকুট দেখতে পান সাফাইকর্মীরা। তাতে লেখা ছিল, ‘৩০ নম্বর গেটে বোমা রাখা আছে’। খবর পেয়ে বিমানবন্দর থানা, সিআইএসএফ এবং বম্ব স্কোয়াড তল্লাশি শুরু করে।গোটা চত্বর খতিয়ে দেখেও সন্দেহজনক কিছু মেলেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। চিরকুটটি কে বা কারা রেখেছিল, তা জানতে সাফাইকর্মীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

আরও পড়ুন:  সরকারি স্কুলের ছাদে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা, শিল্পসংস্থার সাহায্য চাইল রাজ্য

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment