---Advertisement---

ঘর থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ, গ্রেপ্তার স্বামী

By Suman Debnath

July 27, 2026 7:50 PM

ঘর থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ, গ্রেপ্তার স্বামী

---Advertisement---


বাড়ি থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ। মৃত মহিলার নাম মনিকা দাস (৪৬)। ঘটনায় মহিলার স্বামী মনোরঞ্জন দাসকে পাঁশকুড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার গভীর রাতে প্রতিবেশীরা বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় মহিলার দেহ পড়ে থাকতে দেখেন। এরপর তারা পুলিশে খবর দেন। রবিবার সকালে পাঁশকুড়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

পরিবার সূত্রের খবর, মনিকা বাড়িতে অধিকাংশ সময় একাই থাকতেন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার অন্তর্গত জয়কৃষ্ণপুর এলাকায়। তাঁর স্বামী মনোরঞ্জন দাস। যিনি বাড়ির কাছেই একটি সাইকেলের দোকান চালান। তাঁদের এক ছেলে রয়েছে। যিনি কর্মসূত্রে হায়দরাবাদে থাকেন।

পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, মনিকা দাস বাড়িতে একাই থাকতেন। তাঁর স্বামী দিনের বেশিরভাগ সময়ের পাশাপাশি রাতেও দোকানেই থাকতেন। বাড়ি থেকে মহিলার দেহ উদ্ধারকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:  আগামীকাল রথযাত্রা, ইসকনের রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী

ঘটনার খবর পেয়ে আত্মীয়-স্বজন ঘটনাস্থলে পৌঁছান। খবর দেওয়া হয় পাঁশকুড়া থানার পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে পুলিশ সূত্রের খবর।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment