---Advertisement---

দল ২০৮ আসনে জিতবে ভাবতে পারিনি, দাবি বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের

By Suman Debnath

July 11, 2026 3:30 PM

দল ২০৮ আসনে জিতবে ভাবতে পারিনি, দাবি বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের

---Advertisement---





রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকে চমকে দিয়ে ২০২৬-এ রাজ্যে ক্ষমতা দখল করেছে বিজেপি। শুধু ক্ষমতা দখল নয়, কার্যত গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছে পূর্বতন শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপি একাই জিতেই ২০৮টি আসন। এবারের নির্বাচনে বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে চলছে, এটা অনেকেই আঁচ করেছিলেন। কিন্তু বিজেপি যে একেবারে ২০০ পার করে দেবে এটা পদ্ম শিবিরের কোনও অতি বড় নেতাও ভাবেননি। যে কারণে এবার দল কতগুলি আসন পাবে তা নিয়ে অমিত শাহও মুখ খোলেননি। ২০২১-এ বিজেপির চাণক্য বলে পরিচিত শাহ ‘অব কী বার ২০০ পার’ স্লোগান দিলেও দল থেমেছিল ৭৭-এ। দল যে এবার ২০০ পার করে যাবে সেটা তিনি নিজেও ভাবেননি বলে জানালেন নদিয়ার রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেছেন, ‘এত মানুষ আমাদের সঙ্গে ছিল বুঝতেই পারিনি। আমাদের তো কিছুই ছিল না। আসলে মানুষ আমাদের ভোট দিয়েছেন। তাই আমরা এবার ২০৮টা আসন পেয়েছি। ভোটের আগে আমরা এতগুলো আসন পাওয়ার কথা ভাবিনি। ভোটের ফলাফলে বোঝা যাচ্ছে, মানুষ বিজেপিকে সমর্থন করেছে। বিজেপির পাশে থেকেছে। সে কারণেই মানুষ ঘর থেকে বেরিয়ে এসে পদ্ম চিহ্নে ভোট দিয়েছে।’

আরও পড়ুন:  সুখেন্দু-সুস্মিতা-প্রকাশের মনোনয়ন পেশ, সঙ্গে গেলেন মুখ্যমন্ত্রী-বিজেপির রাজ্য সভাপতি

৪ মে ভোটের ফল প্রকাশের পর বিজেপির বহু সমর্থকও বলেছিলেন, তাঁরা এতটা চমকপ্রদ ফলের আশা করেননি। আজ সেই একই কথা শোনা গেল রানাঘাটের বিজেপি সাংসদের গলায়। দলের ফলাফল প্রসঙ্গে তিনি জানিয়েছেন, মানুষ বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজ দেখেছেন। প্রধানমন্ত্রী উপর সকলেরই একটা ভরসা রয়েছে। আর সেই ভরসারই প্রতিফলন ঘটেছে ইভিএমে। সে কারণেই বাংলাতেও এবার ক্ষমতায় এসেছে বিজেপি। পেরিয়ে গিয়েছে ২০০-র গণ্ডি।

শনিবার নদিয়া জেলার জেলা পরিষদ নির্বাচন নিয়ে কথা বলতে বৈঠক ডেকেছিলেন সাংসদ জগন্নাথ সরকার। সেখানেই তিনি দলের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে এই মন্তব্য করেন। একই সঙ্গে নদিয়া জেলা পরিষদে নির্বাচনে দলের রণকৌশল তৈরি নিয়েও এদিন দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন:  কলকাতার আকাশে ৩০০০ ড্রোনের বিস্ময়! ভারতমাতা, মোদি, শুভেন্দু, বিবেকানন্দ— দেখুন ১১টি অবিশ্বাস্য ছবি

দল এবার রাজ্যে ক্ষমতা দখল করেছে। তাই এবার নদিয়া জেলা পরিষদও বিজেপির দখলে আসবে বলে আশবাদী রানাঘাটের বিজেপি সাংসদ। উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই ভেঙে যায় তৃণমূল পরিচালিত নদিয়া জেলা পরিষদ। বর্তমানে এই জেলা পরিষদ রয়েছে প্রশাসকের হাতে। বোর্ড ভেঙে যাওয়ায় নির্বাচন অবশ্যম্ভাবী। নদিয়া জেলা পরিষদে বিজেপির মাত্র ৬ জন সদস্য রয়েছেন। কিন্তু সাংসদের আশা, জেলা পরিষদের অন্য সদস্যদের সমর্থনও তাঁরা পাবেন। সেক্ষেত্রে এবং এবার বিজেপিরই কেউ নদিয়া জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হবেন।

এতদিন যে সমস্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে তাঁরা ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ করেছিলেন, তাঁদের ফের দলে টানা কেন? এই প্রশ্নের উত্তরে বিজেপি সাংসদ বলেন, তৃণমূলে কিছু ভাল লোকজন আছেন। তাঁদের দলে নিলে সমস্যা নেই। তবে এ বিষয়ে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment