‘কমিউনিস্ট ও ককরোচদের থেকে সাবধান’, পুজো দিতে গিয়ে বামেদের নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দু

By Suman Debnath

October 20, 2026 6:18 PM

‘কমিউনিস্ট ও ককরোচদের থেকে সাবধান’, পুজো দিতে গিয়ে বামেদের নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দু

দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় বামেদের বুকস্টল ভাঙচুরের অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে ফের বামপন্থীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার কাঁথির নান্দনিক ক্লাবে পুজো দিতে গিয়ে কমিউনিস্টদের উদ্দেশে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি ‘ককরোচ জনতা পার্টি’কেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।

পুজো দিয়ে বেরিয়ে শুভেন্দু জানান, দেবী দুর্গার কাছে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন তিনি।উত্তর কলকাতার চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করে সকলের সহযোগিতাও চান।

এরপর নিজের কপালের টিকা ও হাতে বাঁধা ডোর দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তিনি নাস্তিক নন, সনাতনী হিন্দু পরিবারের সন্তান। প্রতি বছর পুজো করা তাঁর ব্যক্তিগত বিশ্বাস ও আস্থার বিষয়। এর সঙ্গে মুখ্যমন্ত্রীর পদের কোনও সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:  ‘মোদীকে দেশের ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চাইতেই হবে’, শিক্ষা ইস্যুতে কেন্দ্রকে নিশানা রাহুল গান্ধীর

বামপন্থীদের কটাক্ষ করে শুভেন্দু বলেন, “কমিউনিস্টেরা পুষ্পাঞ্জলি দেয় না, চরণামৃত খায় না, হাতে ডোর লাগায় না, কপালে টিকা দেয় না। এদের থেকে সাবধান থাকবেন।” একই সঙ্গে ‘আরশোলা’ ও ‘ছারপোকা’ বলে বিরোধীদের আক্রমণ করে তিনি দাবি করেন, গোটা ভারতবর্ষে বাংলাদেশের মতো অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। তাঁর কথায়, “ওদের যে কোনও ভাবে প্রতিহত করতে হবে।”

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment