---Advertisement---

দুর্গাপুজোর আগেই কবি সুভাষ থেকে গড়াতে পারে মেট্রোর চাকা, ডিসেম্বরেই জোকা-এসপ্ল্যানেড ট্রায়াল রান শুরুর সম্ভাবনা

By Suman Debnath

July 15, 2026 5:00 PM

দুর্গাপুজোর আগেই কবি সুভাষ থেকে গড়াতে পারে মেট্রোর চাকা, ডিসেম্বরেই জোকা-এসপ্ল্যানেড ট্রায়াল রান শুরুর সম্ভাবনা

---Advertisement---


দুর্গাপুজোর আগেই কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য বড়সড় সুখবর। কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখতে পাওয়ার পর থেকে ওই স্টেশন থেকে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছিল। পুজোর আগে ফের কবি সুভাষ থেকে মেট্রো চালু হতে পারে বলে জানিয়েছেন মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার(ডিজিএম) ও চিফ পাবলিক রিলেশনস অফিসার(সিপিআরও) এস. এস. কান্নান।

২০২৫ সালের ২৮ জুলাই ব্লু লাইন করিডরের কবি সুভাষ স্টেশনের পিলারে ফাটল দেখা দিয়েছিল। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে স্টেশনটি বন্ধ করে পুনর্নিমার্ণের কাজ শুরু করা হয়েছিল। সেই সময় থেকে এখনও পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাত্রী নিয়ে যাতায়াত করে চলেছে মেট্রো। কবি সুভাষ স্টেশনের ভাঙার কাজও শুরু হয়ে গিয়েছে। বর্তমানে সেই কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের আশা, দুর্গাপুজোর আগেই নির্মাণকাজ শেষ করে স্টেশনটি ফের যাত্রী পরিষেবার জন্য খুলে দেওয়া হবে। এর ফলে ব্লু লাইনে ফের কবি সুভাষ পর্যন্ত সম্পূর্ণ পরিষেবা চালু হয়ে যাবে।

আরও পড়ুন:  প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মণকে খুঁজতে একযোগে সিট, এসটিএফ এবং ফরেন্সিক

অন্যদিকে, জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মেট্রো রেল সূত্রের খবর, এই করিডরে আগামী ডিসেম্বর মাসের মধ্যে ট্রায়াল রান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা এই প্রকল্পের কাজ ধাপে ধাপে এগোচ্ছে। ট্রায়াল রান শুরু হলে পরিষেবা চালুর পথে এই প্রকল্পটি আরও এক ধাপ এগোবে।

এছাড়াও, জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরকে ইডেন গার্ডেন্স পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাবে রেল বোর্ড অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে দক্ষিণ-পশ্চিম কলকাতার সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক এলাকার যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।

চলতি বছরে দুর্গাপুজোর আগে কবি সুভাষ থেকে মেট্রো পরিষেবা ফের চালু হওয়া। এর পাশাপাশি বছরের শেষের দিকে জোকা-এসপ্ল্যানেড করিডরে ট্রায়াল রান শুরু হওয়ার সম্ভাবনা এই দুই উন্নয়নই কলকাতার গণপরিবহন ব্যবস্থায় নতুন গতি আনবে বলে অনেকে আশা করছেন।

আরও পড়ুন:  হুগলির জুটশিল্পে বড় স্বস্তি! ১০ জুলাই থেকে খুলছে গোন্দলপাড়া, ইন্ডিয়া ও ভিক্টোরিয়া-সহ একাধিক জুটমিল

 

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment