---Advertisement---

আসানসোল পুরনিগমের নতুন সচিব অভিজিৎ সামন্ত, ৪৮ জন ডব্লুবিসিএস অফিসারের বদলি

By Suman Debnath

July 11, 2026 6:50 PM

আসানসোল পুরনিগমের নতুন সচিব অভিজিৎ সামন্ত, ৪৮ জন ডব্লুবিসিএস অফিসারের বদলি

---Advertisement---





রাজ্য সরকারের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল। আর সেই রদবদলের জেরে নতুন সচিব পেল আসানসোল পুরনিগম। শুক্রবার প্রকাশিত পশ্চিমবঙ্গ সরকারের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (পিএন্ডএআর) দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০৮ ব্যাচের ডব্লুবিসিএস (এক্সিকিউটিভ) অফিসার অভিজিৎ সামন্তকে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বা পুরনিগমে সেক্রেটারি পদে নিয়োগ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিজিৎ সামন্ত বর্তমানে নদিয়া জেলার পিও কাম ডিডব্লুও পদে কর্মরত রয়েছেন। নতুন নির্দেশ অনুসারে, তিনি অবিলম্বে আসানসোল পুরনিগমে পুর সচিব পদে যোগ দেবেন। আগামী ১৭ জুলাইয়ের মধ্যে নতুন দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের এই প্রশাসনিক রদবদলে মোট ৪৮ জন ডব্লুবিসিএস (এক্সিকিউটিভ) অফিসারকে নতুন পদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে পশ্চিম বর্ধমান-সহ বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলাশাসক (এডিএম), বিভাগীয় কমিশনার, যুগ্ম সচিব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে একাধিক আধিকারিককে নিয়োগ করা হয়েছে।

প্রশাসনিক মহলের অনেকে মনে করছেন, আসানসোল পুরনিগমে নতুন সেক্রেটারির যোগদানের ফলে নাগরিক পরিষেবা, উন্নয়নমূলক প্রকল্প এবং প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আসবে। উল্লেখ্য, এই মুহূর্তে আসানসোল পুরনিগমের বোর্ড নেই। পুরনিগমের দায়িত্বে রয়েছেন পুর প্রশাসক অদিতি চৌধুরী।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment