---Advertisement---

শুক্রবার রাজ্যে আসছেন অমিত শাহ

By Suman Debnath

July 16, 2026 5:15 PM

শুক্রবার রাজ্যে আসছেন অমিত শাহ

---Advertisement---


তিনদিনের ব্যস্ত কর্মসূচি নিয়ে আগামী ১৭ জুলাই পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সীমান্ত নিরাপত্তা পর্যালোচনা, প্রশাসনিক বৈঠক এবং উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস–সব মিলিয়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

সূত্রের খবর, ১৭ জুলাই রাত ৯টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরদিন ১৮ জুলাই উত্তরবঙ্গের দু’টি বিএসএফ ক্যাম্প পরিদর্শনের পর উত্তরকন্যায় সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন। দুপুর ১টা থেকে শুরু হওয়া এই বৈঠকে ভারত-বাংলাদেশ সীমান্ত, বিএসএফ আউটপোস্ট, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং অনুপ্রবেশ রোধের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব, রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক, সীমান্তবর্তী জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের। এছাড়াও বিএসএফ, নারকোটিক্স এবং কেন্দ্রের একাধিক দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরাও বৈঠকে অংশ নেবেন। বৈঠক শেষে রাতেই বাগডোগরা থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ।

আরও পড়ুন:  ধূপগুড়ির সমবায়ে আর্থিক কেলেঙ্কারি, পুলিশের জালে প্রাক্তন ভাইস চেয়ারম্যান

১৯ জুলাই দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলির আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তা নিয়ে জেলার পুলিশ সুপার ও জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরে ন্যাশনাল লাইব্রেরি পরিদর্শনের পর বিকেল ৪টার পর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূলের নতুন প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেবেন।
সব কর্মসূচি শেষ করে সেদিনই দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সীমান্ত নিরাপত্তা ও উত্তরবঙ্গের কৌশলগত গুরুত্বের নিরিখে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment