---Advertisement---

আন্দোলনে যাওয়া পড়ুয়াকে গালাগাল, মার! ভিডিও পোস্ট করে বিজেপি নেতাকে গ্রেফতারের দাবি অখিলেশের

By Suman Debnath

July 25, 2026 10:45 PM

আন্দোলনে যাওয়া পড়ুয়াকে গালাগাল, মার! ভিডিও পোস্ট করে বিজেপি নেতাকে গ্রেফতারের দাবি অখিলেশের

---Advertisement---


বিজেপি নেতা ও সমর্থকদের আচরণ নিয়ে ভিডিও পোস্ট করে তীব্র আক্রমণ শানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। যুব সমাজের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ তুলে অবিলম্বে গ্রেফতারের দাবিও জানালেন তিনি।

দিল্লি: আজ বেশ কয়েক দিন ধরে চলা CJP তথা ছাত্র আন্দোলনের সুফল পেয়েছে GenZ। আন্দোলনের চাপে শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন ধর্মেন্দ্র প্রধান। CJP-র সমস্ত দাবি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে রদবদলের কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপিকে (BJP) নিশানা করলেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) সভাপতি অখিলেশ যাদব (Akhilesh Yadav)। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি অভিযোগ করেন, যুব সমাজকে দেওয়া প্রতিশ্রুতি থেকে ইতিমধ্যেই সরে আসছে বিজেপি। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে গ্রেফতারের দাবিও তুলেছেন তিনি।

ভিডিও তে দেখা যাচ্ছে, গেরুয়া উত্তরীয় পরা এক নেতা পথচলতি দুই পড়ুয়াকে CJP-র আন্দোলনে যাওয়ার জন্যে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। তিনি যে শুধু গালিগালাজ করছেন তা নয়, দুই পড়ুয়াকে রীতিমত থ্রেট দিচ্ছেন আন্দোলনে যাওয়ার কারনে। গায়েও হাত তোলেন তিনি।

আরও পড়ুন:  ‘মাতৃভাষাকে যেন আমরা কখনও ভুলে না যাই’, শব্দলোকের উদ্বোধনে বার্তা শাহের, সঙ্গ দিলেন শুভেন্দুও

এক্স (X)-এ পোস্ট করা ভিডিওর সঙ্গে অখিলেশ যাদব লেখেন, “সবাই বিজেপি ও তাদের সহযোগীদের অসদাচরণ, কুরুচিকর ভাষা এবং হিংসাত্মক আচরণ দেখুন। কয়েক ঘণ্টা আগেই যুব সমাজকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এখনই তা ভাঙা হচ্ছে। বিজেপির এই আচরণ তাদের পুরনো বিশ্বাসঘাতকতারই পুনরাবৃত্তি।”

সমাজবাদী পার্টি প্রধান আরও দাবি করেন, বিজেপির নেতারাই প্রকাশ্যে শীর্ষ নেতৃত্বের দেওয়া আশ্বাসকে অস্বীকার করছেন এবং সেই ঘটনার ভিডিও নিজেরাই প্রকাশ করছেন। তাঁর কটাক্ষ, “ডাবল ইঞ্জিন সরকারের মধ্যেও কি এখন সংঘাত শুরু হয়েছে?”

পোস্টের শেষে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে “Immediate Arrest!”-এর দাবি তোলেন। যদিও ভিডিওটির সত্যতা বা তাতে থাকা অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনও সরকারি নিশ্চিতকরণ মেলেনি।

NEET-UG প্রশ্নফাঁস বিতর্কের জেরে ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) পদত্যাগ এবং প্রহ্লাদ জোশী (Pralhad Joshi)-র হাতে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব যাওয়ার পর থেকেই রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। বিরোধীরা শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহির দাবি তুলছে, অন্যদিকে কেন্দ্র সরকার সংস্কারের আশ্বাস দিয়েছে। এই আবহেই অখিলেশ যাদবের নতুন মন্তব্য রাজনৈতিক বিতর্ক আরও উসকে দিল।

আরও পড়ুন:  মধ্যমগ্রামের হোটেলে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার, লিভ-ইন সঙ্গীকে আটক পুলিশ, খুন না আত্মহত্যা তদন্তে জোর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে



Google News







এবং Google Discover



Google Discover



-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment