---Advertisement---

মুখোমুখি কর্মসূচির মাধ্যমে সরাসরি অভিযোগ জানাতে পারবেন আসানসোলবাসী: অগ্নিমিত্রা পাল

By Suman Debnath

July 10, 2026 11:05 AM

মুখোমুখি কর্মসূচির মাধ্যমে সরাসরি অভিযোগ জানাতে পারবেন আসানসোলবাসী: অগ্নিমিত্রা পাল

---Advertisement---





আসানসোল পৌর নিগমের নাগরিক পরিষেবা আরও স্বচ্ছ ও দ্রুত করতে ‘মুখোমুখি’ নামে নতুন জনসংযোগ কর্মসূচির সূচনা করল আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই কর্মসূচির মাধ্যমে নাগরিকরা পৌরসভার পরিষেবা সংক্রান্ত যে কোনও অভিযোগ বা সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন। 

মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ওই নম্বরে ফোন করলে তিনি নিজেই ফোন রিসিভ করবেন এবং প্রয়োজনে প্রশাসক, কমিশনার, পুলিশ-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানের ব্যবস্থা করা হবে। তিনি জানান, প্রথম দিনের ‘মুখোমুখি’ কর্মসূচিতে মোট ৩৬টি অভিযোগ ও প্রশ্ন গ্রহণ করা হয়েছে এবং সেগুলির সমাধানের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

এছাড়াও নগরোন্নয়ন ও পৌর বিষয়ক (UDMA) দপ্তরের উদ্যোগে একটি কেন্দ্রীয় গ্রিভ্যান্স সেল চালু হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও শহরাঞ্চলের বাসিন্দা সেখানে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ সংশ্লিষ্ট পুরসভায় স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে এবং সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তা ড্যাশবোর্ডে সক্রিয় থাকবে।

মন্ত্রী আরও বলেন, ‘স্বচ্ছ’ অ্যাপের মাধ্যমে যেমন ময়লা, জল জমা বা অন্যান্য নাগরিক সমস্যার ছবি পাঠিয়ে অভিযোগ জানানো যায় এবং সমাধান না হওয়া পর্যন্ত অভিযোগ বন্ধ হয় না, তেমনই নতুন গ্রিভ্যান্স ব্যবস্থাতেও প্রতিটি অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা পর্যবেক্ষণে রাখা হবে।

তিনি বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ ও নেতৃত্বে “মানুষের জন্য, মানুষের দ্বারা, মানুষের সরকার” গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আসানসোল পৌর নিগম বছরে ৩৬৫ দিন নাগরিকদের পাশে থেকে পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment