---Advertisement---

১৪ বছর পর ফের খুলল বরুণ বিশ্বাস হত্যা মামলার ফাইল, পরিবারের সঙ্গে কথা বলল সিআইডি

By Suman Debnath

July 9, 2026 10:11 PM

---Advertisement---





দীর্ঘ ১৪ বছর পর ফের নতুন করে তদন্ত শুরু হল প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস হত্যা মামলায়। পুনর্তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার গোবরডাঙায় বরুণ বিশ্বাসের বাড়িতে পৌঁছয় সিআইডির একটি প্রতিনিধি দল। তদন্তকারীরা পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

জানা গিয়েছে, রাজ্যে সরকার পরিবর্তনের পর বরুণ বিশ্বাসের পরিবার মামলার পুনর্তদন্তের আবেদন জানায়। পরিবারের দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই নতুন করে তদন্তের আশ্বাস মিলেছিল। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই সিআইডির দুই আধিকারিক এদিন বরুণ বিশ্বাসের বাড়িতে যান।

আরও পড়ুন:  অভিষেককে চূড়ান্ত হুশিয়ারি বিচারপতির, কণ্ঠস্বরের নমুনা দিন, না হলে রক্ষাকবচ প্রত্যাহার

তদন্তকারীরা বরুণ বিশ্বাসের বাবা, দিদি-সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁর সামাজিক কর্মকাণ্ড, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নারীদের উপর অত্যাচার ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে তাঁর প্রতিবাদ, এবং হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি অভিযুক্তদের সম্পর্কে পরিবারের বক্তব্যও নথিভুক্ত করা হয়েছে।

পরিবারের অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে একাধিকবার পুনর্তদন্তের আবেদন জানানো হলেও কার্যকর পদক্ষেপ করা হয়নি। নতুন সরকার দ্রুত তদন্ত শুরু করায় প্রকৃত সত্য সামনে আসবে বলে আশাবাদী তাঁরা।বরুণ বিশ্বাসের দাদা অসিত বিশ্বাস জানান, ১৪ বছর পর নতুন সরকারের কাছে পুনর্তদন্তের আবেদন করা হয়েছিল। সরকারের দ্রুত পদক্ষেপে সিআইডি তদন্ত শুরু করেছে। তাঁর দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।

আরও পড়ুন:  আবহাওয়ার খবর: জামাই ষষ্ঠীতে লাল সতর্কতা! দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment