---Advertisement---

অভিষেকের আবেদন খারিজ, হাইকোর্টে মিলল না বিশেষ রক্ষাকবচ

By Suman Debnath

July 23, 2026 11:45 AM

অভিষেকের আবেদন খারিজ, হাইকোর্টে মিলল না বিশেষ রক্ষাকবচ

---Advertisement---


ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক মামলা। সব  মামলায় তাঁকে সার্বিক রক্ষাকবচ দেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এদিন মামলার শুনানি হয়। অভিষেকের বিরুদ্ধে চলা সব মামলায় সাময়িক স্বস্তি দেওয়ার প্রয়োজন মনে করলেন না বিচারপতি। মামলায় রক্ষকবচের আবেদনেও সারা দিল না আদালত। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। এর মধ্যে মামলাগুলিতে পুলিশ কোনও সিদ্ধান্ত নিলে আদালতকে সে বিষয়ে জানানোর নির্দেশ হাইকোর্টের।

সারা রাজ্যের সব মামলা থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টে সার্বিক রক্ষাকবচের জন্য আবেদন করা হয়। যার অর্থ, ‘এটি এমন এক ধরনের আইনি ব্যবস্থা যা কোনও ব্যক্তিকে এক সঙ্গে  অনেকগুলো মামলা বা গ্রেপ্তারি থেকে সম্পূর্ণ মুক্তি বা স্বস্তি দেয়।’ অভিষেকের রক্ষাকবচ থাকা সত্ত্বেও কেন আবার আবেদন করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন  বিচারপতি সৌগত ভট্টাচার্য।

আরও পড়ুন:  পাহাড়ে দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ, উত্তরকন্যায় বৈঠকের পর ২০০ কোটির ডিপিআর বাতিল

অভিষেকের আইনজীবী কপিল সিব্বল বলেন  একটি মামলার ক্ষেত্রে রক্ষাকবচ রয়েছে । ডিজে  মামলায় তাঁর রক্ষাকবচ রয়েছে । সার্বিক বা ব্ল্যাকেট প্রোটেকশন নেই। তার জন্যই আবেদন করা হয়েছে।  শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন কীভাবে এই রক্ষাকবচ পান তা নিয়েও এদিন আদালতে প্রশ্ন তোলা হয়।

বিচারপতি বলেন, প্রতিটি অভিযোগ আলাদা। সব ক্ষেত্রে একইভাবে রক্ষাকবচ দেওয়া কী ভাবে সম্ভব। তদন্তের ক্ষতি হতে পারে বলেও এদিন তিনি জানান। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে এ ধরনের রক্ষাকবচ ছিল না বলেও জানান তিনি। কিছু মামলায় এককভাবে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ অথবা আগাম জামিন ছিল। আগামী ৩০ জুলাই মামলার পরবর্তী শুনানি।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment