---Advertisement---

নিউটাউনে নির্মীয়মাণ ফ্ল্যাটের খোলা জলাধারের গর্তে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

By Suman Debnath

July 12, 2026 8:00 PM

নিউটাউনে নির্মীয়মাণ ফ্ল্যাটের খোলা জলাধারের গর্তে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

---Advertisement---





নিউটাউনের একটি নির্মীয়মাণ আবাসনে খোলা অবস্থায় থাকা জলাধারের গর্তে পড়ে মৃত্যু হল তিন বছরের এক শিশুকন্যার। রবিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৫ নম্বর স্ট্রিটের পাশাপাশি থাকা দুটি নির্মীয়মাণ আবাসনের একটির কেয়ারটেকার রাজীব দাসের তিন বছরের মেয়ে প্রায়ই পাশের আবাসনে খেলতে যেত। দুটি আবাসনের মাঝখানে একটি ছোট পাঁচিল রয়েছে, সেটি টপকেই সে অন্য আবাসনের কেয়ারটেকারের সন্তানের সঙ্গে খেলত।

অভিযোগ, পাঁচিলের ঠিক পাশেই প্রায় আট ফুট গভীর একটি জলাধারের গর্ত দীর্ঘদিন ধরে খোলা অবস্থায় পড়ে ছিল। রবিবার খেলতে গিয়ে আচমকাই সেই গর্তে পড়ে যায় শিশুটি। বেশ কিছুক্ষণ তাকে খুঁজে না পেয়ে তল্লাশি শুরু করেন স্থানীয়েরা। পরে পাশের আবাসনের কেয়ারটেকার মেঘা সিংহ গর্তের ভিতর থেকে শিশুটিকে উদ্ধার করেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের একাংশ নির্মীয়মাণ আবাসনের ঠিকাদারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থা না রেখেই জলাধারের গর্ত খোলা অবস্থায় ফেলে রাখা হয়েছিল, যার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা। অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment