শনিবার থেকে চালু হচ্ছে পিঙ্ক কার্ড। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের জন্য এই কার্ড থাকতে হবে। ১ জুন থেকে রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে সফর বিনামূল্যে করে দেওয়া হয়েছে। দূরপাল্লার হোক বা শহরে, সরকারি এসি, নন-এসি সব বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারেন। তবে তার ধারাবাহিকতা বজায় রাখতে হলে পিঙ্ক কার্ড জরুরি। সে কথা আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। পিঙ্ক কার্ড চালুর কথা আগেই ঘোষণা করা হয়েছিল। এতদিন আধার কার্ড বা ভোটার কার্ড দেখালেই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাচ্ছিলেন মহিলা যাত্রীরা।
কিন্তু এবার থেকে তা আর করা যাবে না। এবার থেকে পিঙ্ক কার্ড দেখিয়েই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করা যাবে। এখন প্রশ্ন হলো, এই পিঙ্ক কার্ড তৈরি করবেন কেমন করে? ১ আগস্ট থেকেই সরকারি বাসে সফর করার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হচ্ছে পিঙ্ক কার্ড। এই পিঙ্ক কার্ড নিয়ে পরিবহণের দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, অফলাইন এবং অনলাইন দু’ভাবেই করা যাবে পিঙ্ক কার্ডের আবেদন। বহু মহিলার এখন একটাই প্রশ্ন, কী করতে হবে পিঙ্ক কার্ড পেতে হলে? কেমন করে আবেদন করতে হবে?
এই সব প্রশ্নের জবাব দেওয়া হয়েছে পরিবহণ দপ্তরের পক্ষ থেকে। সেখানে কয়েকটি পদক্ষেপ বাতলে দেওয়া হয়েছে। পিঙ্ক কার্ড আবেদন করতে গেলে প্রথমে, পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর পিঙ্ক কার্ডের জন্য থাকবে লিঙ্ক। তাতে ক্লিক করতে হবে। সেখানে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে। এই সাবমিট করার পর মিলবে একটি কাগজ। সেটি যত্ন করে নিজের কাছে রেখে দিতে হবে।
এখানে আরও একটি বিষয় আছে। তা হলো-আধার কার্ড , ভোটার কার্ড, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট , স্ট্যাম্প সাইজ ছবি এবং মোবাইল নম্বর দিতে হবে অনলাইনে ফর্ম আপলোড করার সময়। তবে অফলাইনেও পিঙ্ক কার্ডের আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে যদি কোনও মহিলা পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন, তাহলে তাঁদের বিডিও-র কাছে যেতে হবে। পুরসভা এলাকার বাসিন্দা হলে তাঁদের সেখানে গিয়েই নির্দিষ্ট আবেদন পূরণ করতে হবে। ভেরিফিকেশনের পরেই পিঙ্ক কার্ড হাতে পাবেন আবেদনকারীরা। আর অনলাইনে আবেদন করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারের অফিসায়াল ওয়েবসাইট https://wb.gov.in/ যেতে হবে।
Leave a Comment