---Advertisement---

৪৫ দিন বন্ধ বাস চলাচল, বালি ব্রিজের ফাটল মেরামতের কাজ শুরু

By Suman Debnath

July 27, 2026 2:00 PM

৪৫ দিন বন্ধ বাস চলাচল, বালি ব্রিজের ফাটল মেরামতের কাজ শুরু

---Advertisement---


বালি ব্রিজের অ্যাপ্রোচ রোডে জীর্ণ সেতুর নিচের অংশে ফাটল ধরা পড়ার পরেই মেরামতির কাজ শুরু হয়েছে। আগামী ৪৫ দিন সেখানে কাজ চলবে। এর জন্য বালি ব্রিজে বাস চলাচলে প্রশাসনের তরফে সোমবার থেকেই ট্রাফিক নিয়ন্ত্রণ শুরু হয়েছে। কাজ চলাকালীন দক্ষিণেশ্বর থেকে বালিগামী রাস্তায় বাস চলাচল বন্ধ থাকবে। বাসের জন্য বিকল্প রুট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ওই রাতা দিয়ে ছোট গাড়ি যাতায়াত করতে পারবে।

সোমবার অর্থাৎ আজ থেকে ৪৫ দিন পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। মেরামতির জন্য বিদ্যাসাগর সেতু অর্থাৎ বালি ব্রিজ বন্ধ থাকবে। দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়া রাস্তায় বাস চলাচল বন্ধ থাকবে। এই রুটের সব বাসকে নিবেদিতা সেতু ব্যবহার করে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, বালি থেকে দক্ষিণেশ্বরের দিকে যাওয়া বাসগুলি আগের মতোই স্বাভাবিক ভাবে ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে।

আরও পড়ুন:  স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন ক্রীড়ামন্ত্রী

তবে দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়া রাস্তায় বাস চলাচল বন্ধ থাকলেও ছোট গাড়ি চলবে। বালি ব্রিজের অ্যাপ্রোচ রোডের ওভারব্রিজ অনেকদিন ধরেই জীর্ণ অবস্থায় রয়েছে। এবার ৪৫ দিন ধরে সেই সেতুরই মেরামতির কাজ শুরু হয়েছে। রাজ্যের পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে এই পুরো মেরামতির কাজ চলছে। মেরামতির কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে পূর্ত দপ্তর। সেই সঙ্গে যাতে নির্ধারিত সময়ের মধ্যে গোটা কাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করা যায়, তার জন্য পুরোদমে পূর্ত দপ্তর কাজ শুরু করেছে।

আরও পড়ুন: নিট পরীক্ষায় সেরা ১০০ জনকে সংবর্ধনার সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রী দেবেন ল্যাপটপ

প্রশাসনের পক্ষ থেকে সকলকে ট্রাফিক নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বালি ব্রিজ অর্থাৎ বিদ্যাসাগর সেতু দিয়ে প্রতিদিন অনেকে যাতায়াত করেন। সেক্ষেত্রে সপ্তাহের প্রথম দিন থেকে টানা এই ব্রিজের অ্যাপ্রোচ রোডের ওভারব্রিজের একদিক বন্ধ থাকায় ইতিমধ্যেই নিত্যযাত্রীরা ভোগান্তির মুখে পড়েছেন।

আরও পড়ুন:  সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! সপ্তম বেতন কমিশনের বিজ্ঞপ্তি জারি, বাড়তে পারে বেতন-ডিএ-ভাতা

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment