সাইবার অপরাধের হটস্পটগুলিতে ‘অপারেশন সাইবার প্রহার’, সাত দিনে গ্রেপ্তার ১০৭

By kolamkotha.com

August 23, 2026 9:05 PM


সাইবার অপরাধের বিরুদ্ধে রাজ্যজুড়ে বিশেষ অভিযান শুরু করল পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম উইং। ‘অপারেশন সাইবার প্রহার’ নামে এই অভিযানে সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত হটস্পট এবং অপরাধচক্রের সহায়ক নেটওয়ার্কগুলিকে চিহ্নিত করে এই অভিযান চালানো হচ্ছে।

 

পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম উইং (এস৪সি)-এর উদ্যোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে সমন্বিতভাবে চলছে এই অভিযান। সাইবার অপরাধের হটস্পট হিসেবে চিহ্নিত এলাকাগুলির পাশাপাশি সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত বিভিন্ন নেটওয়ার্কের উপর বিশেষ নজর রাখা হচ্ছে।

 

জানা গিয়েছে, গত সাত দিনে এই অভিযানে রাজ্যজুড়ে মোট ৬৯টি এফআইআর দায়ের করা হয়েছে এবং ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় পশ্চিমবঙ্গের সাইবার ক্রাইম উইংয়ের হাতে গ্রেপ্তার হয়েছে ৪০ জন। তদন্তে এখনও পর্যন্ত প্রায় ৯২.৬৬৪ কোটি টাকার প্রতারণার যোগসূত্র সামনে এসেছে।

আরও পড়ুন:  ‘শুধু ভাতা নয়, রাজ্যে সংস্কার করতে এসেছি’, অন্নপূর্ণা দিবসে হুঁশিয়ারি শুভেন্দুর

 

অভিযানের অংশ হিসেবে ইতিমধ্যেই তিনটি ভুয়ো কল সেন্টারে হানা দিয়েছে পুলিশ। এছাড়াও সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত ‘মিউল’ বা সুবিধাভোগী ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সন্দেহজনক এটিএম ও নগদ টাকা তোলার জায়গা, ব্যাঙ্কের শাখা, পিওএস পয়েন্ট এবং সিম ইস্যু সংক্রান্ত বিভিন্ন কেন্দ্রেও নজরদারি ও অভিযান চালানো হচ্ছে।

 

কলকাতা পুলিশের আওতাধীন এলাকাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সমন্বিতভাবে এই অভিযান চলছে। সংগঠিত সাইবার অপরাধ এবং তার সহায়ক পরিকাঠামোর বিরুদ্ধে এই অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম উইং।

Related Stories

সপ্তম বেতন কমিশনের আওতায় আরও কর্মীরা! রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা পর্ষদের কর্মীদের বেতন পর্যালোচনার সিদ্ধান্ত

সপ্তম বেতন কমিশনের আওতায় আরও কর্মীরা! রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা পর্ষদের কর্মীদের বেতন পর্যালোচনার সিদ্ধান্ত

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

No comments to show.

Leave a Comment